Titas Bhowmick: অভিনয়ে ফিরছেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত খলনায়িকা, কোন সিরিয়ালের হাত ধরে ফের ছোটোপর্দায় দেখা যাবে তিতাসকে?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’-এর কথা দর্শকদের এখনও মনে রয়ে গেছে।‌ এই জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে গেছে প্রায় ছয় বছর। এই ধারাবাহিকে দেখানো হয়েছিল একজন মহিলার সাথে বিয়ে হয়েছে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখা একটি মেয়ের। ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন রাখা চ্যাটার্জী। নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন রিজু বিশ্বাস। পরে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় গৌরব চ্যাটার্জিকে। এই ধারাবাহিকের আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল যে খলনায়িকার চরিত্রের অভিনয় করত। তিনি তিতাস ভৌমিক (Titas Bhowmick)

এই চরিত্রের মাধ্যমে বেশ আলোচিত হয়েছিলেন তিতাস ভৌমিক (Titas Bhowmick)। দর্শকদের মন জয় করে নিয়েছিলেন খলনায়িকার চরিত্রে। বহু ধারাবাহিকে বহু চরিত্র দেখা যায় তাকে। তবে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে কাকলির চরিত্রে বেশ প্রশংসিত হয়েছিল তার অভিনয়। শুধু ছোট পর্দাটাই না বড় পর্দাতেও কাজ করেছেন তিতাস ভৌমিক (Titas Bhowmick)

বড়পর্দাতে কাদম্বরী ছবিতে জ্ঞানদানন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ২০১১ সালে দেবের পাগলু ছবিতে দেখা যায় তিতাস ভৌমিককে (Titas Bhowmick)। এর আগেও তিনি ‘তারে আমি চোখে দেখিনি’, ‘ঘরে ফেরার গান’ বিখ্যাত বিখ্যাত বহু ধারাবাহিককে অভিনয় করেছেন। তবে তোমায় আমায় মিলে ধারাবাহিকে তার খলনায়িকার চরিত্র তাকে দর্শকদের কাছে প্রশংসিত করেছে, দিয়েছে জনপ্রিয়তা‌। তাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার ‘কোরা পাখি’ ধারাবাহিকে। এখন তাকে আর অভিনয় জগতে দেখা যায় না। এখন তিনি (Titas Bhowmick) কি করছেন সেই খবরও অনুরাগীদের কাছে নেই।

তিতাস ভৌমিক (Titas Bhowmick) ২০১৪ সালে অভিনেতা সমদর্শী দত্তকে বিয়ে করেন। চার বছর দাম্পত্য জীবন কাটানোর পর বিবাহবিচ্ছেদ হয় তাদের। এরপর তিনি বিয়ে করেন স্নেহাশীষ দত্তকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার নিকট আত্মীয় ও পরিবার লোকজন। স্নেহাশিস কে বিয়ে করার পর থেকেই সুখের সংসার করছেন অভিনেত্রী। তাই তার দেখা মেলে না অভিনয়ের পর্দায়। সম্প্রতি, পাওয়া খবর অনুযায়ী তিনি আবার ফিরছেন অভিনয়ের পর্দায়।

দর্শকদের জন্য আরও বড় সুখবর ফিরছে তোমায় আমায় মিলে ২। এই গল্পের প্রেক্ষাপট আগের গল্পের সাথে পুরোপুরি মিল না থাকলেও কিছু কিছু জায়গা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে তোমায় আমায় মিলে ২ ধারাবাহিকে নায়ক-নায়িকার ভূমিকায় কারা অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। তবে টলি পার এক গুঞ্জন রয়েছে এই ধারাবাহিকের হাত ধরে আবার পর্দায় ফিরবেন অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmick)

তবে অভিনেত্রীর তরফে এই খবরে এখনো শিলমোহর পড়েনি। জানা গেছে এই ধারাবাহিকে দেখা যাবে চুমকি চৌধুরী কেও। তবে কোন ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে তা এখনও স্পষ্ট নয়‌। তাদের নতুন করে পর্দায় দেখতে পেতে দর্শকরা বেশ উৎসুক‌। তোমায় আমায় মিলে ধারাবাহিকে তিতাস ভৌমিকের (Titas Bhowmick) কমেডির ছলে খলচরিত্রের অভিনয় সকল দর্শকদের মন জয় করে নিয়েছিল।

RELATED Articles