শুটিং করতে গিয়ে হাত পুড়ে বড় বড় ফোসকা পড়ল মিঠাই খ্যাত তোর্সার! ‘কফি করতে গিয়ে নাকি অন্য কিছু বৌদিমণি?’, তন্বীকে প্রশ্ন নেটিজেনদের

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই।’ সবসময় থাকে টিআরপি রেটিংয়ের শীর্ষে। পারিবারিক একটি সিরিয়াল, যেখানে মিঠাই এবং সিদ্ধার্থ মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তবে এই ধারাবাহিকে আরও একজন আছেন, যে থাকায় গল্প একটি আলাদা মাত্রায় পৌঁছেছে। চরিত্রের নাম তোর্সা। যার মাথায় সবসময় কুবুদ্ধি ঘোরে।

সেই তোর্সার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী তণ্বী লাহা রায়‌। সম্প্রতি তিনি একটা দুর্ঘটনার সম্মুখীন হন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর হাতের পোড়া ছবি দেখে দুঃখ প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে, কোনওভাবে তাঁর হাত পুড়ে গেছে। অভিনেত্রী নিজে তাঁর হাতটির ছবি দিয়ে পুড়ে গেছে বলে জানিয়েছিলেন।

শুটিং করতে গিয়ে হাত পুড়ে বড় বড় ফোসকা পড়ল মিঠাই খ্যাত তোর্সার! 'কফি করতে গিয়ে নাকি অন্য কিছু বৌদিমণি?', তন্বীকে প্রশ্ন নেটিজেনদের

পরবর্তীকালে আরও একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় তাঁর হাতে বড় বড়ো ফোসকা পড়ে গেছে। আর তারপরই দর্শকদের কমেন্টে ভরে যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া।

শুটিং করতে গিয়ে হাত পুড়ে বড় বড় ফোসকা পড়ল মিঠাই খ্যাত তোর্সার! 'কফি করতে গিয়ে নাকি অন্য কিছু বৌদিমণি?', তন্বীকে প্রশ্ন নেটিজেনদের

কিন্তু কিভাবে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে শুটিং সেটে এই ঘটনা ঘটেছে। ধারাবাহিকে সবসময় দুষ্টু চরিত্রে দেখা যায় তণ্বীকে। কিন্তু দর্শকরা তাঁকে ভালোবাসেন। তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই, তাঁকে ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো’ এমন মেসেজ পাঠিয়েছেন দর্শকরা।

নেটিজেনরা অনুমান করছেন, ধারাবাহিকে একটি কফির সিন ছিল আর সেখান থেকেই হয়তো দুর্ঘটনা সূত্রপাত। আবার, অনেকে মনে করছেন অন্য কিছু থেকে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে, এই পোড়া হাত নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

RELATED Articles