সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যাতে দাবী করা হচ্ছে যে ট্র্যাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ালে সেই গাড়ির কাঁচ পরিস্কারের নামে ওই ব্যক্তিরা কাঁচে লাগানো FASTag কোড স্ক্যান করে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিচ্ছে। এই তথ্য কী আদৌ সত্যি?
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা ছেলে একটি গাড়ির কাঁচ পরিষ্কার করছে। আর গাড়ির ভিতরে বসে থাকে দুই ব্যক্তি সেটি ভিডিও রেকর্ড করছেন। ওই বাচ্চাটির হাতে স্মার্ট ঘড়ি দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায় যে বাচ্চাটি গাড়ির সামনের কাঁচ পরিষ্কার করতে করতে তাঁর হাতটি একটু বেঁকিয়ে FASTag স্টিকারের উপর রেখে স্ক্যান করে।
তবে কাঁচ পরিষ্কারের পর প্রাপ্য টাকা নেয় না সে। যিনি ড্রাইভারের সিটে বসেছিলেন তিনি বাচ্চাটিকে জিজ্ঞাসা করেন যে কাঁচ পরিস্কারের টাকা না নিয়ে কেন চলে যাচ্ছে সে। এরপরই ওই ব্যক্তি প্রশ্ন করেন যে তার হাতে কী স্মার্ট ঘড়ি রয়েছে? এরপরই বাচ্চাটি টের পায় সে ওই ব্যক্তি কিছু সন্দেহ করছেন। কিছু না বলেই দৌড়ে পালায় সে।
ওই ব্যক্তি তাঁর সঙ্গে থাকা বন্ধুটিকে জানান যে এইভাবেই স্মার্ট ঘড়ির সাহায্যে FASTag কোড স্ক্যান করে Paytm থেকে টাকা চুরি করছে প্রতারকরা। খুব দ্রুত এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের সতর্ক করা হয় যাতে সকলে এই ধরণের ঘটনা এড়িয়ে চলেন।
কিন্তু এই ভিডিওটি কী আদৌ সত্যিই? সত্যিই কী এভাবে স্মার্টঘড়ির দ্বারা FASTag কোড স্ক্যান করে টাকা চুরি করে নেওয়া যায়? FASTag-এর তরফে জানানো হয়েছে যে এটা কোনওভাবেই সম্ভব নয়। কারণ FASTag-এর এই টাকার লেনদেন হয় শুধুমাত্র রেজিস্টার্ড ব্যবসায়ীদের দ্বারাই। নানান টোল প্লাজা ও পার্কিং প্লাজার কর্মীদের কাছে যে বিশেষ যন্ত্র থাকে, তার দ্বারাই এবং সেই টোল প্লাজার লোকেশনের মধ্যেই শুধুমাত্র FASTag-এর সেই কোড স্ক্যান হওয়া সম্ভব। কোনও অপরিচিত যন্ত্রের মাধ্যমে সেই কোড স্ক্যান করা যাবে না।
Please note that there are baseless and false videos circulating on Social media. Do understand the below points:
1. No transactions can be executed through open internet connectivity. pic.twitter.com/AKqvcpVE1z
— FASTag NETC (@FASTag_NETC) June 25, 2022
A video is spreading misinformation about Paytm FASTag that incorrectly shows a smartwatch scanning FASTag. As per NETC guidelines, FASTag payments can be initiated only by authorised merchants, onboarded after multiple rounds of testing. Paytm FASTag is completely safe & secure. pic.twitter.com/BmXhq07HrS
— Paytm (@Paytm) June 25, 2022
ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়বস্তু খতিয়ে দেখা হয়েছে কেন্দ্র সরকারের ‘পিআইবি ফ্যাক্ট চেক’-এর আধিকারিকদের দ্বারা। পিআইবি ফ্যাক্ট চেক-এর তরফে টুইট করে স্পষ্ট জানিয়েছে যে এই ধরণের লেনদেন কোনওভাবেই সম্ভব নয়। কারণ প্রত্যেক টোল প্লাজার কাছে একটি বিশেষ কোড থাকে যা নির্দিষ্ট একটি ব্যাঙ্ক কোডের সঙ্গে সংযুক্ত থাকে। বিশেষ এই কোড ন্যাশানাল ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের যুক্ত।
Please note that there are baseless and false videos circulating on Social media. Do understand the below points:
1. No transactions can be executed through open internet connectivity. pic.twitter.com/AKqvcpVE1z
— FASTag NETC (@FASTag_NETC) June 25, 2022
তাই কোনওভাবেই এরকম স্মার্টঘড়ির স্ক্যানারের মাধ্যমে FASTag-এর কোড স্ক্যান করে তা থেকে টাকা চুরি করা সম্ভব নয়, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ‘পিআইবি ফ্যাক্ট চেক’-এর তরফে।





