টিভির পর্দায় একজন নায়কের একাধিক সম্পর্ক দেখতে অভ্যস্ত দর্শকেরা। অনেকেই বলে থাকেন বাস্তব থেকেই সিনেমা হয়ে থাকে। আবার সিনেমাই অনেকের জীবনে বাস্তব। সিনেমায় নায়ক-নায়িকার সুখী দাম্পত্যে বাধা হয়ে দাঁড়ায় তৃতীয় ব্যক্তি। সেরকমই বলিউডের এই ৫ জন জনপ্রিয় অভিনেতার জীবনেও আবির্ভাব ঘটেছিল তৃতীয় ব্যক্তির। যার জেরে নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছিলেন এই সেলেবরা।
এবার সামনে এলো বলিউডের কিছু হার্টথ্রব অভিনেতাদের বাস্তব সম্পর্কের সমীকরণ। জানা গেল বিবাহিত থাকাকালীন, অন্য নারীর প্রতি আকর্ষণ ছিল এই তারকাদের। এই তালিকায় প্রথমেই নাম আসে ধর্মেন্দ্রর।
প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত ছিলেন এবং সুখে সংসার করছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। কিন্তু তারপর বলিউডের ‘ড্রিম গার্ল’-এর দিকে নজর যায় তাঁর। তারপরই বাকিটা ইতিহাস। হেমা মালিনীর প্রেমে পড়ে যান অভিনেতা। ‘তুম হাসিন ম্যায় জাওয়ান’-এর সেট থেকেই তাঁদের ঘনিষ্ঠতা শুরু হয়। ৫ বছরের মধ্যে তাঁদের সম্পর্ক মধ্য গগনে উঠে যায়। ১৯৮০ সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে। কিন্তু ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী তাঁকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি ছিলেন না। শেষমেশ উভয়ই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন।
এরপরই আসে আমির খানের নাম। ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবি মুক্তি পাওয়ার পরই রাতারাতি জনপ্রিয় হয়ে যান অভিনেতা। ২১ বছর বয়সেই শৈশবের গার্লফ্রেন্ড রীনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দীর্ঘ ১৫ বছর দাম্পত্য করার পর ডিভোর্স হয় তাঁদের। প্রতারণা করেন স্ত্রীর সঙ্গে লাগানের সহকারী পরিচালক কিরণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। কিরণের সঙ্গে তাঁর সম্পর্কের খবর সামনে আসতেই, বিয়ে ভেঙে যায় রীনার সঙ্গে। এখন আবার যৌথ বিবৃতিতে কিরণ রাওয়ের সঙ্গে নিজের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেতা।
তারপর এই তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চনের। কারোরই অজানা নয় অমিতাভ বচ্চন আর রেখার প্রেম কাহিনী। আজও বিটাউনে উড়ে বেড়ায়, বিবাহিত থাকাকালীন রেখার সঙ্গে ভালোবাসার সম্পর্ক চালিয়ে গিয়েছেন অমিতাভ। অনেকের মতে, সিলসিলা সিনেমা অমিতাভ-জয়া ও রেখার বাস্তব জীবনের ত্রিকোণ প্রেমের চিত্রণ। তবে এখনও পর্যন্ত জয়ার সঙ্গে নিজের বিয়ে টিকিয়ে রেখেছেন বিগ-বি।
অন্যদিকে সইফ আলি খান রয়েছেন তালিকায়। খুব ছোটো থাকাকালীন গাঁটছড়া বাঁধেন অমৃতা রাওয়ের সঙ্গে। ১৩ বছর একসঙ্গে থাকেন তাঁরা। কিন্তু এই দাম্পত্যে বিচ্ছেদ ঘটে যায়। তাঁদের ডিভোর্সের কারণ ছিল সইফের সঙ্গে রুসা ক্যাটলানো নামের এক ইতালীয় মডেলের সম্পর্ক। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কয়েক বছর রুসার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। কিন্তু আজ সমস্ত ইতিহাস।
এরপরই নাম আসে বলিউডের জনপ্রিয় অভিনেতা পুলকিত সম্রাটের। প্রেমিকা শ্বেতা রোহিরার সঙ্গে বহু বছর সম্পর্কের পর বিচ্ছেদ ঘটিয়েছেন। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন আর মাত্র ১১ মাস সংসার করে ২০১৫’তেই তাঁদের বিয়ে খুব বাজে ভাবে ভেঙে যায়। শোনা যায় ‘সনম রে’র অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এরকমই বলিউডের আনাচে-কানাচে রয়েছে বিচ্ছেদের নানা গল্প। তবে এই জনপ্রিয় ৫জন অভিনেতা নিজেদের স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন। জড়িয়ে গিয়েছেন অন্য সম্পর্কে। কিছু জনের বিচ্ছেদ ঘটেছে আর কিছু জনের ঘটেনি।





