প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানে হল সিরিয়াল গুলোর কাছে রেজাল্ট বেরোনোর দিন। আগের সপ্তাহের টিআরপি চার্ট প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হয়। চলতি বৃহস্পতিবার প্রকাশিত হলো 49 তম বিএআরসি টিআরপি লিস্ট। দেখে নেওয়া যাক কোন সিরিয়াল কততম স্থানে রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসা এবং জি বাংলার মধ্যে চলছে জোরদার টক্কর। তবুও স্টার জলসা যেন কিছুতেই হারাতে পারছেনা জি বাংলা কে। এবারেও জি বাংলার মিঠাই টিআরপি রেটিংয়ে শীর্ষে। মিঠাই এর প্রাপ্ত পয়েন্ট 11.1। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি এবং উমা। তাদের প্রাপ্ত পয়েন্ট হল 9.5। একধাপ নেমে গিয়ে খুকুমণি হোম ডেলিভারির প্রাপ্ত পয়েন্ট হল 9.1। চতুর্থ স্থানে রয়েছে অপরাজিতা অপু এবং সর্বজয়া। তাদের প্রাপ্ত পয়েন্ট 8। পঞ্চম স্থানে রয়েছে মন ফাগুন যার প্রাপ্ত পয়েন্ট হল 7.9।
এক ধাপ উঠে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে ধূলোকণা এবং আয় তবে সহচরী। তাদের প্রাপ্ত পয়েন্ট হল 7.6। সপ্তম স্থানে রয়েছে খেলাঘর যার প্রাপ্ত পয়েন্ট 7.5। অষ্টম স্থানে রয়েছে করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব যার প্রাপ্ত পয়েন্ট 7.2। নবম স্থানে রয়েছে গঙ্গারাম যার প্রাপ্ত পয়েন্ট হল 7.21। দশম স্থানে রয়েছে কৃষ্ণকলি যার প্রাপ্ত পয়েন্ট হল 6.8।





