মিষ্টিপ্রিয় বাঙালির প্রথম পছন্দ ‘মিঠাই’, বাকী কোন ধারাবাহিক টিআরপি তালিকায় কোন স্থান পেল, দেখে নিন

বাঙালি মা-কাকিমাদের মনোরঞ্জন বলতে এই টেলিভিশন। সন্ধ্যে হলেই টিভির রিমোট হাতে নিয়ে বসে পড়া। কারোর পছন্দ মিঠাইকে, তো কারোর গুনগুনকে। কেউ প্রাধান্য দেয় শ্রীময়ী তো কেউ আবার মোহর। কিন্তু বিচার তো তখনই হয়, যখন সপ্তাহের শেষে টিআরপির তালিকা প্রকাশ পায়। জনপ্রিয়তার এই দৌড়ে নিজেদের প্রিয় ধারাবাহিকটি তালিকায় জায়গা করে নিল কী না, তা জানার আগ্রহ সকলেরই।

এই সপ্তাহের টিআরপিতে দেখা গিয়েছে পয়েন্ট কমেছে সব ধারাবাহিকেরই। তবে তাও সকলের মধ্যে সেরার শিরোপা জিতে নিয়েছে জি বাংলার ‘মিঠাই’। তার সংগ্রহে রয়েছে ৯.৩ পয়েন্ট। কিন্মতু গত সপ্তাহের টিআরপির তালিকা বলছে এই ধারাবাহিক ১০.৬ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছিল। এই সপ্তাহেও ‘মিঠাই’-ই প্রথম, কিন্তু পয়েন্ট কাটা গিয়েছে তার।

আরও পড়ুন- ‘বুড়ো হয়ে গেলি রে’, স্বস্তিকার জন্মদিনে মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন শোভন

দ্বিতীয় স্থানে রয়েছে অপরাজিতা অপু। গত সপ্তাহে অপরাজিতা অপুর পয়েন্ট ছিল ৯.২ কিন্তু এসপ্তাহে পেয়েছে ৮.৩। এরপর ৮.২ পয়েন্টে তৃতীয় স্থান ধরে রেখেছে কৃষ্ণকলি। দেখতে গেলে এসপ্তাহে সকলেরই পয়েন্ট কমের দিকে।

অন্যদিকে শ্রীময়ীর সময় পরিবর্তন নিয়ে তুমুল বিতর্ক আর সমালোচনার মাঝে টিআরপি তালিকায় গত সপ্তাহের থেকে এগিয়ে এল শ্রীময়ীর স্থান। আসুন দেখে নেওয়া যাক বাকীদের পয়েন্ট।

চতুর্থ- খড়কুটো ৭.৬ পয়েন্ট

পঞ্চম- যমুনা ঢাকি ৭.৩ পয়েন্ট

ষষ্ঠ- শ্রীময়ী ৭.২ পয়েন্ট

সপ্তম- করুণাময়ী রানী রাসমণি ৬.৯ পয়েন্ট

অষ্টম- মহাপীঠ তারাপীঠ, গঙ্গারাম, দেশের মাটি ৬.৫ পয়েন্ট

নবম- জীবনসাথী ৬.১ পয়েন্ট

দশম- খেলাঘর ৫.৩ পয়েন্ট

RELATED Articles