‘বুড়ো হয়ে গেলি রে’, স্বস্তিকার জন্মদিনে মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন শোভন

কিছুদিন আগেই নতুন পথ চলা শুরু করেছেন শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্ত। জীবনের ২৪টি বসন্ত পেরিয়ে ২৫-এ পা দিয়েছেন স্বস্তিকা। বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে আদুরে ছবি পোস্ট করলেন তাঁর প্রিয় মানুষ শোভন। রাতভোর চলল সেলিব্রেশন।

ছবি পোস্ট করে শোভন লেখেন, “জন্মদিন মুবারক হো। বুড়ো হয়ে গেলি রে”। এর পাল্টা জবাবও দিয়েছেন স্বস্তিকা। শোভনের কাছে আবদার করে বলেন, “নে, এবার খাওয়া”। এতে শোভনের উত্তর, “যার জন্মদিন সে খাওয়ায় উল্লুক”। তাদের এই কথোপকথন বেশ উপভোগ করেন তাদের অনুরাগীরা। শুধু শোভনই নন, এদিন অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ‘মিঠাই’-এর সৌমিতৃষা থেকে শুরু করে ‘দেশের মাটি ‘-র শ্রুতি দাসের মা অনিন্দিতা।

আরও পড়ুন- অতীত ভুলে ফের একসঙ্গে শোভন ও ইমন, কাজের সূত্রে ফের জুটি বাঁধছেন দুই প্রাক্তন 

শুধু শোভনই নন, স্বস্তিকাও কিন্তু শোভনের জন্মদিনে তাঁকে ভালো সারপ্রাইজ দিয়েছিলেন। এই মাসেই ছিল শোভনের জন্মদিন। এদিন ঘড়িতে বারোটা বাজতেই সেলিব্রেট করেছিলেন স্বস্তিকা। গাড়ির বনেটের উপর কেক ও রাতের কলকাতা, সাক্ষী ছিল তাদের ভালোবাসার। আলিঙ্গন করে স্বস্তিকা লিখেছিলেন, “এভাবেই সারাজীবন থেকো”।

কিছুদিন আগেও শোভন-স্বস্তিকার সম্পর্ক নিয়ে জলঘোলা হয় প্রচুর। এরপর ফেব্রুয়ারির শেষের দিকে দুজনেই সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নেন নিজেদের সম্পর্কের কথা। একই ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছিলেন, “হ্যাঁ”। আর শোভন লেখেন, “দুই দিয়ে গুন – দ্বিগুণ”।

আরও পড়ুন- কয়েক সেকেন্ডের ভিডিও, এই বিশেষ পোস্ট করে চমকে দিলেন অভিনেত্রী মধুবনী!

আবার অন্যদিকে, অতীত ভুলে কাজের সূত্রে ফের একসঙ্গে জুটি বাঁধছেন শোভন ও ইমন। তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক থাকলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর ফের গানের জগতে একসঙ্গে দেখা যাবে শোভন ও ইমনকে।

আরও অন্যান্য খবর