সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না, হাঁটতেই কষ্ট হচ্ছে, বারবার কান্নায় ভেঙে পড়ছেন, কী এমন হয়েছে রাখির?

রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant)  এখন সকলেই চেনেন‌। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) বেশ কিছু ছবি। যে ছবিগুলিতে রাখিকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা গেছিল রাখি সাওয়ান্তের চোখ বন্ধ, এক হাতে চ্যানেল করা। এই চ্যানেলের মাধ্যমেই ওষুধ সরবরাহ হচ্ছে। আর এক হাতে রয়েছে পালস অক্সিমিটার লাগানো। এমনকি তার ব্লাড প্রেসারও মনিটর করা হচ্ছে। জানা গিয়েছিল জরায়ুতে টিউমার ধরা পড়েছে তার। কিভাবে এত গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি? সবসময় চনমনে একটি মেয়ে কষ্টে উঠে দাঁড়াতে পারছেন না, কেঁদে ফেলছেন। তবে রাখিকে এই অবস্থায় দেখে স্বস্তি পেয়েছেন তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ।

রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) জরায়ুতে টিউমার ধরা পড়ে। কিছুদিন আগেই অস্ত্রোপচার হয় তার। আপাতত রয়েছেন হাসপাতালেই। জানা যায় ১০ সেন্টিমিটারের একটি টিউমার বাসা বেঁধেছে রাখির জরায়ুতে। অস্ত্রোপচারের পর রাখির প্রাক্তন স্বামী রীতেশ বলেন, “ঈশ্বরের আশীর্বাদে রাখি ভাল আছেন, সুস্থ আছেন। অস্ত্রোপচার সফল হয়েছে। যদিও ঘোরের মধ্যে আছে এখনও। প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। এই কয়েক ঘণ্টা যে আমি কী ভাবে কাটিয়েছি, তা ব্যাখ্যা করতে পারব না।”ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আসতে আসতে হাঁটা চলা করছেন। অভিনেত্রীর (Rakhi Sawant) ভিডিও দেখে স্বস্তিতে তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ।

রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) অসুস্থতা প্রসঙ্গে মুখ খুলেছেন রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। এক সাক্ষাৎকারে আদিল অভিযোগ করেছেন, ‘জেলের সাজা থেকে বাঁচতে রাখি (Rakhi Sawant) ইচ্ছাকৃতভাবে নাটক করছেন।’ আদিলের কথায় জেলের শাস্তি থেকে বাঁচতেই নাটক করছেন রাখি। তবে কী জেলের ঘানি টানতে হবে অভিনেত্রী কে? কিন্তু কেন? জানা গেছে রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি রাখির বিরুদ্ধে ব্যক্তিগত ও অশ্লীল ভিডিও ফাঁস করার অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

রাখির (Rakhi Sawant) অসুস্থতা প্রসঙ্গে আদিল আরও জানিয়েছেন, ‘মেডিক্যাল রিপোর্ট নেই। চিকিৎসকরা কিছু বলেননি। তিনি কোন হাসপাতালে আছেন তা আমরা কেউ জানি না। যদি ওর হার্ট অ্যাটাক হয়ে থাকে,তাহলে যতদূর জানি, এধরনের রোগীদের সাধারণত অক্সিজেন মাস্কের প্রয়োজন হয়। তবে রাখি সাওয়ান্তের সেসব কিছুই নেই। রাখি এটা করছেন কারণ তাঁকে শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা ও জেলে যাওয়া থেকে বাঁচার জন্য নাটক করছে।’

RELATED Articles