১৯৭১ সালে মুক্তি পেয়েছিল উত্তমকুমার, জয়া ভাদুরি ও সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত কালজয়ী ছবি ধন্যি মেয়ে। এই ছবির পর অনেকগুলি বছর কেটে গেছে তবে দর্শকদের মনে আজ অমলিন এই ছবির স্মৃতি। টেলিভিশনের পর্দায় এই ছবি দেখতে দর্শকেরাও উদগ্রীব হয়ে থাকে। এবার সেই কালজয়ী ছবি নাটকের মঞ্চে। গল্প অপরিবর্তিত, নতুন মুখ নিয়ে কাজ হবে নাটকে। সিনেমার কাহিনী নাট্যরূপে মঞ্চস্থ হবে তাতেই উৎসাহিত বাঙালি। এবার ধন্যি মেয়ের চরিত্রে থাকবেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। না সিনেমার পর্দায় নয়, নাট্যমঞ্চে।
নাট্য মঞ্চের ধন্যি মেয়ে নাটকে মনসার চরিত্রে অভিনয় করতে চলেছেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। সিনেমার পর্দায় যে চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জয়া ভাদুড়ি, এবার সেই চরিত্রই করতে চলেছেন দেবলীনা। অর্থাৎ দেবলীনা (Debolina Dutta) অভিনয় করছেন জয়া ভাদুড়ির চরিত্রে।
তবে কাকে দেখা যাবে উত্তমকুমারের চরিত্রে? বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে উত্তম-জয়ার এই জুটি দারুণ জনপ্রিয় ছিল। দুজনকে একসাথে বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। এবার সেই উত্তম কুমারের চরিত্রে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, অভিনেত্রীর বিপরীতে বগলা চরিত্রে ছবিতে অভিনয় করেছিলেন পার্থ মুখোপাধ্যায় এবার নাট্যমঞ্চে সেই চরিত্রে অভিনয় করবেন সুমিত কুন্ডু। সিনেমার পর্দায় সাবিত্রী চট্টোপাধ্যায়েরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই চরিত্রে দেখা যাবে বিন্দিয়া ঘোষকে। এই নাটকের পরিচালনার দায়িত্ব রয়েছেন বাপ্পা।
নাট্য দলের সূত্রে খবর, ইতিমধ্যেই এই নাটকের মহড়া শুরু হয়ে গিয়েছে। জুলাই মাসের শেষের দিকে এই নাটকটি মঞ্চস্থ করা হবে বলে জানা যাচ্ছে। নাট্য মঞ্চে ধন্যি মেয়ে চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে দেবলীনা দত্ত (Debolina Dutta) বলছেন, “সত্যিই চরিত্রটা চ্যালেঞ্জিং। আর আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। বাপ্পা বহুদিন ধরে নাটক পরিচালনা করছেন। বাপ্পা জানে কাকে, কোন চরিত্রে মানাবে, সেটা বুঝেই কাস্ট করেছে। আমার আশা নাটকটা খুবই ভালো হবে। পুরো টিমটাই অসাধারণ”।
ছোটো পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই দাপিয়ে অভিনয় করতে অভ্যস্ত দেবলীনা দত্ত (Debolina Dutta)। শুধু তাই নয় নানান ডিজাইনের পোশাক পড়ে দেবলীনা টলিউডের ফ্যাশন আইকন। ধন্যি মেয়ের পাশাপাশি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নিজের লেখা গল্প ‘মাকড়সা’ মঞ্চস্থ করতে চলেছেন দেবলীনা। টেলিভিশন দুনিয়ায় তাকে তেমনভাবে এখন দেখা যায় না, তবে নাটকের মঞ্চে বেশ অ্যাক্টিভ তিনি।





