শুধু প্রসেনজিৎ-জিতই নয়, ‘খাকি বেঙ্গল চ্যাপ্টার’-এ দেখা যাবে পরমব্রত-চিত্রাঙ্গদাকেও, কতটা ছাপ ফেলবে নতুন এই সিরিজ?

টলি পাড়ার হট টপিক নীরেজ পাণ্ডের ‘খাকি বেঙ্গল চ্যাপ্টার’ (Khaki Bengal Chapter)। এই সিরিজ নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এবার কলকাতায় শুট শুরুর আগেই এই সিরিজ নিয়ে নতুন নানান তথ্য সামনে আসছে। এই সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে আরও নতুন মুখ।‌ ইতিমধ্যেই জিৎ এর খাকি লুক প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে ‘খাকি বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে নাকি দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা, শতরূপাকে।

এ প্রসঙ্গে কথা বলা হয় চিত্রাঙ্গদার সঙ্গে। তিনি সবটা অস্বীকার করেছেন।‌ তবে অভিনেত্রী বলেছেন তিনি নীরেজ পাণ্ডের ‘খাকি বেঙ্গল চ্যাপ্টার’ (Khaki Bengal Chapter) জন্য অডিশন দিয়েছিলেন। অভিনেত্রী বলেন, “হ্যাঁ, অডিশন দিয়েছিলাম। কিন্তু এখনও কিছু জানতে পারিনি। প্রথম জানলাম।”

বিগত কদিন ধরে তিনি মুম্বাইতে ছিলেন। সদ্য নির্বাচনের জন্য কলকাতায় ফিরেছেন। তবে সিরিজ নিয়ে মুখ খুলতে নারাজ কেউই। টলিপাড়া সূত্রে খবর, ইতিমধ্যেই জিৎ একদিনের শুটিং (Khaki Bengal Chapter) করে ফেলেছেন। সেদিনের শুটে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। তবে এখনও পর্যন্ত চট্টোপাধ্যায়ের লোক সেট হয়নি বলেই জানা গিয়েছে। কারণ সম্প্রতি মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অযোগ্য’ ছবিটি। এখন ওই ছবির লুকে রয়েছেন প্রসেনজিৎ। আগামী ৭ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তারপরই নতুন কাজের জন্য নতুন লুকসেট‌ করতে পারবেন তিনি।

Jeet, prasenjit, Swasata, series, Netflix, খাকি: বেঙ্গল চ্যাপ্টার, নীরজ‌ পান্ডে, সিরিজ

জানা যাচ্ছে, ‘অযোগ্য’ ছবিটি মুক্তির দিনই মুক্তি পাবে জিতের ‘বুমেরাং’ ছবিটিও। তবে ছবিটি জিতের নিজস্ব প্রযোজনায়। তাই নাকি ইতিমধ্যেই লুক বদলাতে পেরেছেন তিনি। ‌এই সিরিজে (Khaki Bengal Chapter) কাজ করার কথা রজত শর্মারও। টলিউডের পাশাপাশি বলিউডের একাধিক অভিনেতাদেরও এই সিনেমা দেখা যাবে বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, বলিউডের অভিনেতাদের কলকাতার খিদিরপুর অঞ্চলের ভাষা ও সেখানকার আদব-কায়দা রপ্ত করানোর দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের এক বাঙালি অভিনেতার ওপর। ‌

উল্লেখ্য,‌ ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতা ছিলেন সেখানে। তারপরেই জানা গেছিল, ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর (Khaki Bengal Chapter) প্রস্তুতি শুরু করে দেন নীরজ। সূত্রের খবর, লোকসভা ভোটের পরই জোরকদমে কলকাতায় শুরু হয়ে যাবে ওয়েব সিরিজের শুটিং।

RELATED Articles