সম্প্রতি অভিনেত্রী অন্বেষা হাজরার একটু ছবি ঘিরে বেশ হইচই শুরু হয়েছে নেট পাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অন্বেষা হাজরার ‘বেবি বাম্প’-এর ছবি। কেউ আবার অন্বেষারই পোস্ট করা ছবি দেখে হাতে এঁকেও একটি ছবি উপহার দিয়েছেন। সেটিও পোস্ট করেছেন অভিনেত্রী। তবে কি মা হচ্ছেন টেলি অভিনেত্রী অন্বেষা হাজরা? জল্পনা বাড়িয়েছে তার পোস্ট করা বিভিন্ন ছবি।

আরও একটি ছবিতে ৩ জনের পাশাপাশি বসে থাকার ছবি দিয়ে অন্বেষা লিখেছেন ‘আমরা ৪ জন’। অর্থাৎ ছবিতে তাঁর গর্ভস্থ সন্তানের কথাই বুঝিয়েছেন অন্বেষা। কিন্তু আসল ব্যপারটা একটু আলাদা।
পরিষ্কার করে বললে ব্যাপারটা দাঁড়ায় অন্বেষার এই ‘বেবি বাম্প’ আসলে তাঁর টেলি ধারাবাহিক ‘চুনি-পান্না’র জন্য। যেখানে তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে। অর্থাৎ যাঁরা ভাবছেন অন্বেষা সত্যিই মা হচ্ছেন, তাঁরা ভুল ভাবছেন।






