ত্বরিতা-সৌরভের বাড়ি গিয়ে ফিরে এলেন মদন মিত্র, তৃণমূল নেতাকে ঢুকতেই দিলেন না নয়া দম্পতি

দিন দুয়েক আগেই নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তরুণ কুমারের নাতি ওরফে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর এটাই ছিল তাঁর প্রথম জন্মদিন। তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে যান তৃণমূল নেতা মদন মিত্রও। কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতেই দেননি সৌরভ-ত্বরিতা। একথা নিজেই ফেসবুক লাইভে জানান তৃণমূল বিধায়ক।

অভিনেত্রীর জন্মদিনের একদিন পর মদন মিত্রের সঙ্গে দেখা করতে যান নতুন দম্পতি। মদন মিত্র প্রকাশ্যেই জানান যে ত্বরিতা তাঁর প্রিয় অভিনেত্রী। তবে বাড়িতে ঢুকতে না দেওয়ার ঘটনাটা যে স্রেফ মজার ছলে তিনি বলেন, তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের।

আরও পড়ুন- শিক্ষিত বেকারদের চোখের জলের টাকা ক্লাবদের ফুর্তির জন্য দেবেন না, মমতাকে তোপ রুদ্রনীলের

মদন বলেন, “কথায় বলে বেটার লেট দ্যান নেভার। এই মুহূর্তে বাংলায় মদন মিত্রের সবথেকে প্রিয় অভিনেত্রী ত্বরিতা। ওর কাল জন্মদিন ছিল। আমি গিয়েছিলাম, ওরা আমায় ঢুকে দেয়নি। কারণ আমি রাত আড়াইটেয় গিয়েছিলাম। তখন আমাকে কতগুলো কুকুর তাড়া করেছিল। এই মুহূর্তে যত পরিচালক বা প্রযোজক আছেন, ত্বরিতার মতো মেয়েদের এগিয়ে আনুন। ‘রানি রাসমণি’ এমনি এগোয়নি, ত্বরিতার কন্ট্রিবিউশন রয়েছে। ত্বরিতা উত্তম কুমারের পরিবারের বউ। উত্তম কুমারের নাতির বউ। দেবলীনা, গৌরব সকলের সঙ্গেই আমার ভাল রিলেশন। সৌরভ, ত্বরিতা আমার পরিবারের অংশ। আমি প্রোডাকশন করলে ত্বরিতাকে প্রধান চরিত্রে নেব”।

ত্বরিতার পাশাপাশি এদিন সৌরভেরও ভূয়সী প্রশংসা করেন তৃণমূল নেতা। তাঁর কথায়, “উত্তম কুমারের গানে হেমন্ত মুখোপাধ্যায়ের পর সৌরভ ছাড়া আর কেউ নয়। আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না। কিন্তু সৌরভকে আমার কম্পিটিটর মনে করি”।

আরও পড়ুন- দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ মন্তব্যের বিরোধিতা, কাজ করতে না পারার সুযোগ, নানান অভিযোগ এনে বিজেপি ছাড়ছেন অনিন্দ্য

এদিন মদন মিত্র আরও জানান যে তিনি উত্তম কুমারের বড় ফ্যান। কিন্তু অভিনয়ের নিরিখে তিনি তরুণ কুমারকে এগিয়ে রাখবেন। উত্তম কুমারের পা ছুঁতে পারলে, নিজেকে তিনি ধন্য মনে করতেন, এমন কথাও জানান তৃণমূল বিধায়ক।

RELATED Articles