জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’য় রায়ান ও পারুলের বিয়ের পর্ব ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। উদয় প্রতাপ সিং এবং ঈশানীর অভিনীত এই জুটির রোম্যান্স এখন গল্পের অন্যতম আকর্ষণ। বিয়ের আবেগঘন মুহূর্তে তাঁদের একটি চুমুর দৃশ্যও দেখা গিয়েছে। পর্দায় রায়ান ও পারুলের এই ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা।
এই দৃশ্য নিয়ে এক সাক্ষাৎকারে মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন উদয় ও ঈশানী। উদয় জানান, শুটিংয়ের আগে তিনি হাফ বয়েলড ডিম, কাঁচা পেঁয়াজ এবং কড়া কফি খেয়েছিলেন। অন্যদিকে ঈশানী কী খেয়ে এসেছিলেন, তা নিয়েও শুরু হয় মজার কথাবার্তা। ঈশানী জানান, তিনি হরলিক্স খেয়ে এসেছিলেন। তাঁদের কথোপকথনে স্পষ্ট, চুমুর দৃশ্যটি শুট করার সময় দুজনের মধ্যেই বেশ হাসিঠাট্টা হয়েছিল।
এরপরই উদয় মজা করে দাবি করেন, আগের দিন নাকি ইমরান হাশমির সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং সেখান থেকেই তিনি বিশেষ একটি ‘টিপস’ পেয়েছিলেন। সেই পরামর্শ মেনেই নাকি ঈশানীকে শুটিংয়ের আগে ব্রাশ না করতে বলেছিলেন তিনি। উদয়ের কথা শুনে লজ্জায় ঈশানীও পাল্টা মন্তব্য করেন। তাঁর কথায়, চুমুর দৃশ্য ছিল, কিন্তু ঠোঁট কামড়ে ছিঁড়ে দেওয়ার মতো কিছু বলা হয়নি।
শুটিংয়ের সময় পুরো ঘটনাটাই স্বাভাবিকভাবে হয়েছে বলে জানান উদয়। এমনকি মজা করে তিনি বলেন, আর একটু হলেই নাকি সব সত্যি হয়ে যেত। তাঁদের সত্যিই সেটে চুমু খাওয়ার গুঞ্জন ছড়াতেই উদয় ফের হাসির ছলে নিজের স্ত্রী এবং ঈশানীর সম্পর্ক নিয়ে নানা কথা বলেন। তাঁর এমন মন্তব্যে সাক্ষাৎকারের পরিবেশ আরও মজার হয়ে ওঠে এবং ঈশানীকেও বারবার হাসতে দেখা যায়।
আরও পড়ুনঃ “যেমন সিরিয়ালে চরিত্র, বাস্তবেও একদম ‘দুমুখো সাপ’!” ‘বিগ বস’ শুরু হতেই নন্দিনীর কাণ্ড ঘিরে সরগরম সামাজিক মাধ্যম! একের পর এক কটা’ক্ষ নেটিজেনদের! কিন্তু কী এমন করলে অভিনেত্রী?
তবে এখানেই শেষ নয়। উদয় আরও বলেন, বাস্তব জীবনেও সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে চুমু খাওয়ার মধ্যে নাকি আলাদা মজা রয়েছে। তাঁর এই মন্তব্য শুনে হেসে প্রতিবাদ করেন ঈশানী। অভিনেত্রী মজা করে বলেন, এই কারণেই নাকি উদয়ের সাক্ষাৎকার দেখা যায় না। পর্দায় রায়ান ও পারুলের রোম্যান্স যেমন দর্শকদের নজর কেড়েছে, তেমনই তাঁদের এই খুনসুটিও অনুরাগীদের মধ্যে বাড়িয়েছে আগ্রহ।






