বলিউডের মোস্ট ওয়ান্টেড গায়ক তিনি (Arijit Singh)। আট থেকে আশি, তাঁর সুরে মুগ্ধ গোটা বিশ্ব। এত জনপ্রিয়তা সত্ত্বেও লাইন লাইফ থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং। বড় বড় শো করেও শিকড়ের টানে ফিরে আসেন দেশের বাড়িতে তিনি থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সাফল্যের শিখর ছুঁয়েছে তাঁর, তবু শিকড় আঁকড়ে থাকতে ভালোবাসেন অরিজিৎ(Arijit Singh)। ‘তুম হি হো’ গানের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
সব সময়ই সাধারণদের সাথে মিশে থাকেন তিনি। কখনও নিজের ছেলের স্কুলের বাইরে বাকি অভিভাবকের মতো অপেক্ষা করছেন, আবার কখনও স্কুটি চেপে ঘুরছেন, পাড়ার দোকান থেকে বাজার করেন-এসবই তাকে আরো বাকিদের থেকে আলাদা করে। ফেম থেকে দূরে এসে বাকি আর পাঁচটা সাধারন মানুষের মতোই জীবন যাপন করেন অরিজিৎ সিং।
যতই গ্ল্যামার লাগুক গায়ে, নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালি অরিজিৎ সিং৷ এমন স্বভাব তার সাথে মন্ত্রমুগ্ধ কন্ঠ তার অনুরাগের সংখ্যা আকাশছোঁয়া। তাই অরিজিতের কোন আপডেট চাপা থাকে না খুব বেশিদিন। তাকে নিয়ে কোনো খবর প্রকাশ্যে আসলেই তা নিমিষেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং এর নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অরিজিৎ সিং এর অপ্রকাশিত গানের ঝলক সামনে এসেছে। আড্ডা দিতে দিতে নিজের অপ্রকাশিত গানের কলি শুনিয়েছেন গায়ক। গায়কের এমন মেজাজ তাও হয় নাকি! হ্যাঁ, এটাই অরিজিৎ সিং।
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘দুকান’ ছবির সঙ্গীত পরিচালক শ্রেয়স পুরানিকের সঙ্গে গল্প জমিয়েছেন অরিজিৎ সিং। সেখানেই তিনি জানান, “সামনেই দুকান নামের একটি ছবি আসছে। আর সেই ছবির গান ও বানিয়েছে। তার একটি গান আমি গেয়েছি। এখন ও একটু গেয়ে শোনাবে”। ভিডিওতে দর্শকদের অবাক করে অরিজিৎ সিং ও শ্রেয়সকে একত্রে মোহ না লাগে গানটি গাইতে শোনাতে দেখা যায়। গানের শেষে এই ভিডিওতে অরিজিতকে বলতে শোনা গেছে, “বাকি গান পরে শুনে নেবেন। সামনেই মুক্তি পাচ্ছে এই গানটি”।
View this post on Instagram
অরিজিৎ সিং এর নতুন গানের ভিডিও ভাইরাল হবে না তা কখনো হতেই পারেনা আবার যখন কিনা অপ্রকাশিত গানই গাইছেন গায়ক নিজে। এই ভিডিওতে আবারও অনেকেরই মন জয় করেছেন অরিজিৎ সিং। অনেককে এ ভিডিও কমেন্ট করতেও দেখা যায়। এক ব্যক্তি লেখেন, “উনি কী ভীষণ মাটির মানুষ এখান থেকেই বোঝা যাচ্ছে। সহজ ভাবে থাকতে ওঁর থেকেই শেখা উচিত”। আবার একজন লিখেছেন, “কী সুন্দর গাইলেন। সুরটা ভারী সুন্দর”।
আগামী ৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে দুকান। সদ্যই প্রকাশ্যে এসেছে দুকান ছবির ট্রেলার। সারোগেট মায়েদের গল্প নিয়ে এই ছবি তৈরি হয়েছে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মণিকা পানওয়ার, সোহম মজুমদারকে।





