‘আবার কার ঘর পোড়াতে চললেন?’ একটু নাচ করতেই কটাক্ষ শুনতে হল জুন আন্টিকে!

তিনি হলেন বিখ্যাত জুন আন্টি, তার একটা ইশারাতে কেঁপে যান মা-কাকিমারা। এমন গাল পাড়েন তাকে দেখলেই যে শুনলে আত্মহারা হয়ে উঠবেন সকলে। এহেন জুন আন্টির ভূমিকায় অভিনয় করে এবার বড় বিপদে পড়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী।

শ্রীময়ী সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করছেন উষসী চক্রবর্তী দীর্ঘদিন ধরে। তিনি এতটাই বিখ্যাত অর্থাৎ কুখ্যাত যে তার নাম শুনলে মা কাকিমারা রেগে যান। কয়েক মাস আগে তো এরকম ও দেখা গেছিল যে টিভিতে তার দিকে চটি ছুঁড়ে মারছেন এক মহিলা গালাগালি দিতে দিতে। হঠাৎ উষসী এমন কী করলেন যে তাকে ফেসবুকে লোকেদের কটাক্ষ শুনতে হলো?

আসলে কিছুই না, উষসী চক্রবর্তী শুটিংয়ের ফাঁকে একটু গানের নাচ করেছিলেন পরম সুন্দরী গানে। নিজের জুন আন্টি অবতারে সুন্দর করে নাচ করছিলেন উষসী। ক্যাপশনে দিয়েছিলেন ওয়েডনেসডে নাইট মুড। আচ্ছা ভিডিও টা কিছুদিন আগের যেখানে তাকে বেশ মজার মুডে নাচতে দেখা গেছে। সেই নিজেই তিনি কটাক্ষের মুখে পড়লেন নেট বাসীদের।

তাকে উদ্দেশ্য করে একজন মন্তব্য করেছেন যে এবার কার ঘর পোড়াতে চললেন?আসলে যেভাবে জুন আন্টি শ্রীময়ী এবং অনিন্দ্যর মাঝখানে এসে তাদের সংসার ভেঙে ছিল তা সহজে মেনে নিতে পারেননি কেউই। বাঙালি সমাজে পরকীয়া সাধারণত মেনে নেওয়ার মতো ক্ষমতা কারোর নেই। তাই সকলেই জুন আন্টি কে দোষারোপ করে থাকেন। আর বাস্তবে তার ভাগীদার হতে হয় উষসী চক্রবর্তী কে।অনেকে তাকে সামনাসামনি দেখলে গালাগালি দিয়ে থাকেন আবার অনেক এটা সোশ্যাল মিডিয়া পোষ্টের কমেন্ট বক্সে করেন গালাগালি।এটাই হয়তো তার চরিত্রের সার্থকতা যেখানে রিল এবং রিয়েল লাইফকে গুলিয়ে ফেলছে সাধারন মানুষ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles