দোল উৎসবে মেতে উঠল চট্টোপাধ্যায় পরিবার। উত্তমকুমারের উত্তরসূরি দুই নাতি ও নাতবউ এবার মেতে উঠলেন রঙ খেলায়। দেখুন তাদের রঙ খেলার ছবি।
View this post on Instagram
চট্টোপাধ্যায় পরিবারে এখন যুক্ত হয়েছেন দুই নতুন সদস্য। গৌরবের স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমার ও সৌরভের স্ত্রী অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তাই এইবছর দোলে জমিয়ে মজা করেছে চট্টোপাধ্যায় পরিবার।
View this post on Instagram
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেল, সাদা পোশাকে পরিবারের সদস্যদের সঙ্গে রঙ খেলায় মেতে উঠেছেন এই দুই তারকা নবদম্পতি জুটি। বাড়ির বড়দের পায়ে আবির দিয়ে রঙ খেলা শুরু হয়। সৌরভ যেমন বৌদি দেবলীনা কুমারের সঙ্গে রঙ খেলায় মেতে ওঠেন তেমনই গৌরব ও ত্বরিতাকে আবির মাখান। তাদের হাসিতে ভরে ওঠে চট্টোপাধ্যায় পরিবারের প্রাঙ্গণ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার