শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোটও মিটেছে গত শনিবার। এর মধ্যে বিরাট এক সাফল্য পেল সিবিআই। অবশেষে সিবিআইয়ের হাতে ধরা পড়ল কয়লা পাচারকাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালা। দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন তিনি। এরপর শেষ পর্যন্ত তার নাগাল পেল সিবিআই। বেশ কয়েকমাস ধরেই লালার সন্ধান করছিল সিবিআই।
দীর্ঘসময় ধরে ফেরার থাকার পর অবশেষে সিবিআইয়ের হাতে ধরা পড়ল লালা। সিবিআইয়ের তদন্তের যৌক্তিকতা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন লালা। কিন্তু একের পর এক মামলায় ধাক্কা খেতে থাকেন তিনি। তার জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত। এরপর আজ সিবিআই দফতরে উপস্থিত হন লালা। সূত্রের খবর অনুযায়ী, আর কিছুক্ষণের মধ্যেই তাকে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা। ভোটের মধ্যে এমন এক ঘটনা বিরায় এক সাফল্য এনে দিল সিবিআইয়ের কাছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!