Biplab Chatterjee: ৯০ এর দশকের বাংলা চলচ্চিত্রের দাপুটে খলনায়ক তিনি। তাকে পর্দায় দেখলে দর্শকদের মনে ভয় জাগত। উত্তম পরবর্তী যুগে বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন করে তুলে ধরতে তার (Biplab Chatterjee) অবদান কম কিছু ছিল না। তবে আজ তাকে আর পর্দায় সেভাবে দেখা যায়না, কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)? এখন কেমন ভাবে দিন যাপন করেন তিনি।
ইন্ডাস্ট্রির সঙ্গে এখন বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee) সম্পর্ক কেমন এ প্রসঙ্গে বিপ্লববাবু জানান, বর্তমানে একটুও ভালো নেই তিনি। সারা শরীরে ব্যথা, বয়স হলে যা হয় আর কি ! এখনও পর্যন্ত বিপ্লব চট্টোপাধ্যায় শেষ কাজ করেছেন সৃজিত মুখার্জির সিরিজ দুর্গ রহস্যে। বড় পর্দায় তার শেষ কাজ পাভেল পরিচালিত ওসুর। ছবিতে তিনি নুসরত জাহানের বাবার ভূমিকায় ছিলেন। দর্শকদের মতোই খলনায়ক ছাড়াও অন্যান্য চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)।
তবে কেন আজ আর অভিনয় করতে ডাকা হয় না বিপ্লব চট্টোপাধ্যায়কে (Biplab Chatterjee)। অভিমানের সুরে তিনি জানান, “আমি, আপনি, দর্শক বলার কে? ইন্ডাস্ট্রির সকলে যখন বলে দিয়েছে আমি অভিনয় করতে পারি না, তখন পারি না। এর বাইরে কোন কথা নেই।”
গত ৮ই জুলাই ৭৭ তম জন্মদিন পালন করেছেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। অভিনেতাকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি (Biplab Chatterjee) বলেছেন, “শুভেচ্ছা জানাতে ফোন করেছেন ইন্ডাস্ট্রি জগতের অনেকেই। তবে কাজের জন্য কোন ফোন আসেনি। কেনই বা আসবে, গোটা ইন্ডাস্ট্রি জানে আমার বয়স হয়েছে। আমি আর অভিনয় করতে পারি না। যে অভিনয় করতে পারে তাকে ডাকে।”
বর্ষীয়ান অভিনেতা (Biplab Chatterjee) এখন দিন কাটান ঘরের চার দেওয়ালের মধ্যেই। মাঝেমধ্যে দোকান বাজার আর লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন তিনি। স্ত্রীকে নিয়েই এভাবে দিন কাটাচ্ছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। তবে বর্ষীয়ান এই অভিনেতা জানিয়েছেন ভালো কোন চরিত্র পেলে এখনও তিনি অভিনয় করতে চান। তবে তেমন চরিত্র না পেলে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে থাকাই ভালো বলে তিনি মনে করেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার