Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। রাইয়ের কোন বন্ধু এসে একটি গিফট দিয়ে গেছে। আর সেই গিফটে ছিল রাই শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। সেই ছবি দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে অনির্বাণ। রাগের বশে রাইকে ঠেলে দিয়ে চলে যায়। রাই-অনির্বাণকে খুঁজতে স্টাডি রুমে চলে যায়। সেখানে গিয়ে খুঁজে পায় একটি চিঠি। চিঠিতে রাইকে প্রতারক বলছে অনির্বাণ। শৌর্যের সাথে যে সম্পর্ক ছিল সেটা না জানিয়ে প্রতারণা করেছে রাই (Today’s Episode of Mithijhora)।
ধারাবাহিকে দেখা গেছে, অনির্বাণ জানিয়ে দেয় রাইয়ের ইচ্ছে হলে সে বাড়িতে থাকতে পারে কিন্তু রাই থাকাকালীন বাড়িতে যাবে না অনির্বাণ। একজন প্রতারকের সাথে অনির্বাণ কখনও থাকতে চায়না। রাইয়ের কাছে বৌদি আর স্রোত মিলে জানতে চায় কি হয়েছে। রাই তখন সবটা স্পষ্ট জানায় এবং ওই ছবিগুলি দেখায়। বৌদি রাইকে বোঝায় যে এই মিথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলকে সত্যি জানাতে হবে। রাই কি আদৌ জানতে পারবে নিজের বোন নীলু এই কাজটা করেছে?
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), অনির্বাণ নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এলেই মা-বাবা অনির্বাণকে প্রশ্ন করতে থাকে কেন সে ফোন বন্ধ করে বাড়ির বাইরে চলে গেছিল। রাইয়ের সম্বন্ধেও জিজ্ঞেস করতে থাকে। অনির্বাণের মায়ের প্রথম থেকেই রাইকে পছন্দ ছিল না। তাই রাইয়ের সম্বন্ধে নানা রকম কথা বলতে থাকে। অনির্বাণ সেই কথার কোন জবাব দেয় না (Today’s Episode of Mithijhora)।
উল্লেখ্য, অনির্বাণকে চুপ করে থাকতে দেখে অনির্বাণের বোন বলে দাদা তুই এর কোনো প্রতিবাদ করবি না। চুপ করে শুনবি। অনির্বাণ তখন বলে যে কার ব্যাপারে আমি বলব। যে আমাকে ঠকিয়েছে। রাইয়ের শৌর্যের সাথে যে ঘনিষ্ট ছবিগুলি দেখেছে সেই সম্বন্ধে অনির্বাণ তার মাকে জানায়। এইসব জানা মাত্রই অনির্বাণের মা-বাবা দুজনেই কি বলবে বুঝতে পারে না। এদিকে অনির্বাণের মা ক্ষিপ্ত স্বরে বলতে থাকে যে আমি জানতাম এমন হবে। আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই মেয়ে ভালো না। আমি আমাদের উকিলের সাথে কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ডিভোর্স করে নাও। কিন্তু এসব কথা শুনতে চায় না অনির্বাণ (Today’s Episode of Mithijhora)।
এদিকে অনির্বানের বোন বোঝায় যে ছবিগুলো তো ভুল ও হতে পারে, এডিটিং ও হতে পারে। এসব শুনে অনির্বাণের মা রেগে যায় বলে, তোমাকে আর কিছু করতে হবে না। অনির্বাণ খানিকটা একা থাকতে চায় এবং রাইয়ের কথা ভাবতে থাকে। রাইয়ের বাড়িতে সবাই রাইকে নিয়ে চিন্তিত। রাইয়ের মা আসল ঘটনা জানেনা। বৌদি ও রাই ঠিক করে শৌর্যের কাছে গিয়ে এর জবাব চাইবে। কারণ যদি কারোর কোন ভালো হয় এতে সেটা একমাত্র শৌর্যের। পরের দিন সকাল বেলায় শৌর্যের বাড়িতে হাজির হয় বউমনি ও রাই। এত সকালে তাদের বাড়িতে রাইকে দেখে অবাক হয়ে যায় সকলে। রাই স্পষ্ট জানায় তার কথা শৌর্যের সঙ্গে আর কারোর সঙ্গে নয়। শৌর্য সবটা জেনে কি ব্যবহার করবে রাইয়ের সঙ্গে। কি হতে চলেছে আগামীতে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora)।






