প্রায় দু’মাস জেল খাটার পর গত সেপ্টেম্বরে জেল থেকে ছাড়া পেয়েছেন রাজ কুন্দ্রা। প’র্ণ ভিডিও তৈরি ও তা নিয়ে ব্যবসার অভিযোগে জেল খাটেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। এই ঘটনায় যথেষ্ট হেনস্থা হতে হয় শিল্পা শেট্টিকেও। শোনা যায়, এই কারণে তিনি নাকি স্বামীর জামিনের পরও তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখেন নি।
এবছর গনেশ পুজো থেকে শুরু করে নবরাত্রি, সবটাই ছেলে মেয়েদের সঙ্গেই পালন করেন শিল্পা শেট্টি।
এরই মধ্যে একটি ভিডিও বেশ ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে শিল্পা শেট্টি স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিয়ানের সঙ্গে দশেরা পালন করছেন। নবরাত্রির শেষ দিনে রাবণের মূর্তি বানিয়ে আগুনের তীর দিয়ে মেরে জ্বালিয়ে দেওয়ার রীতি রয়েছে। এই দশেরার দিনেই প্রভু রাম বধ করেছিলেন রাবণকে। এই প্রথা দুষ্টের শিষ্টের পালন কথা স্মরণ করায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে রাজ, শিল্পা তাদের ছেলে ভিয়ানকে নিয়ে তাদের বাড়ির প্রাঙ্গণেই দশেরা পালন করছেন।
View this post on Instagram
ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে তা পুরনো ভিডিও। এই ভিডিওতেই নানান কমেন্ট করেছেন নেটিজেনরা। কেউ কেউ কমেন্টে লিখেছেন যে রাজই এবছরের রাবণ। আবার কেউ কেউ ভিয়ানকে পরামর্শ দিয়েছেন যে সে যেন আগুনের তীর দিয়ে তার বাবা রাজ কুন্দ্রার দিকেই তাক করে তাঁকে জ্বালিয়ে দেয়।
প’র্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই সমাজের নানান চোখ রাঙানি সহ্য করেছেন স্ত্রী শিল্পা শেট্টি। নানান কটুক্তি ধেয়ে এসেছে তাঁর দিকে। তবুও দুই ছেলে মেয়েকে সবকিছুর থেকে আগলে রেখেছেন তিনি। স্বামীর কলঙ্কের ভার বয়েও হাসিমুখে বাড়ির বাইরে বেরিয়ে কাজ করেছেন অভিনেত্রী।
কিছুদিন আগেও এক সাংবাদিক রাজ কুন্দ্রার ব্যাপারে জিজ্ঞাসা করলে বেশ চটে যান শিল্পা। পালটা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, “আমি কি রাজ কি রাজ কুন্দ্রা? আমাকে কি তাঁর মতো দেখতে”? রাজের জামিন পাওয়ার পর থেকেও নাকি স্বামীর সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেছেন শিল্পা।





