একটা সময় ছিল যখন সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডের প্রেমটা ছিল রূপকথার মতো।২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সময়টা অঙ্কিতার জীবনে পুরো স্বপ্নের মতো ছিল কিন্তু তারপর ২০১৬ সালের মাঝামাঝি ভেঙে যায় স্বপ্নটা, অঙ্কিতা কে ছেড়ে দেন সুশান্ত সিং রাজপুত। বিভিন্ন মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন অঙ্কিতা।
তাকে সেই জায়গা থেকে ধীরে ধীরে বার করে আনেন ভিকি জৈন। পেশায় ব্যবসায়ী এই মানুষটার সাথে অঙ্কিতার সম্পর্ক শুরু হয় ২০১৭ সাল থেকে। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর যখন ভেঙে পড়েছিলেন অঙ্কিতা তখন তাকে যত্ন করে আগলেছেন ভিকি। যদিও সুশান্ত ভক্তরা ভিকিকে একদম সহ্য করতে পারেন না তবুও অঙ্কিতা কিন্তু ভিকিকে ভীষণ ভালোবাসেন। তার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়।
এই যেমন দিওয়ালি পার্টিতে মিলল আরেক প্রমাণ। গভীর চু’ম্বনে আবদ্ধ হলেন এই জুটি, ভুলে গেলেন আশেপাশে কোনো মানুষ আছে। মেরুন রঙের শাড়ি পরে উজ্জ্বল আলোর মত লাগছিল অঙ্কিতা কে। যেভাবে ভিকি তাকে জড়িয়ে ধরে আ’দর করলেন তাতেই কথা স্পষ্ট যে এই জুটির মধ্যে রসায়নটা দুর্দান্ত।
এর আগে শোনা গিয়েছিল খুব জলদি বিয়ে করতে চলেছেন ভিকি এবং অঙ্কিতা। বর্তমানে সেই গুঞ্জন চাপা পড়লেও তাদের চু’ম্বনের ছবি ভাইরাল হয়ে ফেরার একবার উঠে এলো সেই গুঞ্জন।






