আসমুদ্রহিমাচল তাকে ভালোবাসে। তিনি হলেন শাহরুখ খান। বলিউডের এই বেতাজ বাদশাকে পছন্দ করেন না এরকম মানুষ খুব কম আছে তার কারণ শাহরুখ খানের স্বভাব ধর্ম।
শাহরুখ খান সমস্ত ধর্মের উৎসব পালন করতে খুব ভালোবাসেন। তার মান্নাতে বিশাল বড় করে প্রতি বছর পালিত হয় গণেশ চতুর্থী। এই বছরও ইনস্টাগ্রাম টুইটারে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ছিলেন কিং খান।
কিন্তু গত ২রা অক্টোবর ঘটনা পাল্টে যায়। মা’দক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান কে। ২৬ দিন জেলে কাটানোর পর অবশেষে গত কাল বাড়ি ফিরেছে আরিয়ান। তারপর থেকেই মান্নাতে বইছে খুশির হাওয়া।
আর এবার শোনা যাচ্ছে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে চলেছেন শাহরুখ খান। এর আগে শোনা গিয়েছিল জেলে বসে হিন্দু ধর্মের বই পড়ছে আরিয়ান। এখন জানা যাচ্ছে যে শাহরুখ খান মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে চলেছেন খুব শীঘ্রই।
আগেই জানা গিয়েছিল আরিয়ান খান কে এবার মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন গৌরী এবং শাহরুখ। এছাড়াও জানা গিয়েছে ছেলের ডায়েটে এবার বিশেষভাবে মন দেবেন মা। তার বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হবে এবং সেইসঙ্গে করা হবে তার রক্ত পরীক্ষাও।
ছেলে মা’দক নেয় জানতে পেরে স্বাভাবিকভাবেই আকাশ থেকে পড়েছেন শাহরুখ-গৌরী। সেই জন্য শাস্তি স্বরূপ প্রায় দু মাস তাকে কড়া নজরদারির মধ্যে রাখা হবে বলে জানা গিয়েছে।





