বডি শেমিং নিয়ে কটূক্তির শিকার হয়েছেন তিনি বহুবার। সুন্দরী কিন্তু মোটা, করা হয়েছে তাঁর বয়স নিয়েও প্রশ্ন। কুড়াতে হয়েছে তাঁকে ‘অপয়া’ বদনাম। সপাটে জবাবও দিয়েছেন। তিনি হলেন হলেন বলিউড ইন্ড্রাস্টির সাহসী অভিনেত্রী বিদ্যা বালন। সম্প্রতি মুম্বইয়ের একটি টেলিভিশন টক শোয়ে অকপট তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন তিনি।
বলিউডে বিদ্যার রূপের প্রশংসা কখনই কম ছিল না। একসময় পরপর বারোটি ছবির চুক্তি স্বাক্ষর করা অভিনেত্রী হঠাৎ এরকম কথা বলে উঠলেন কেন? এই নিয়ে সবার মনেই প্রশ্ন ডানা বেঁধে ছিল। এর উত্তরও অভিনেত্রী নিজেই দিয়েছেন।
তিনি বলেন, প্রথম ছবির শুটিংয়েই তার নায়িকা হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়েগেছিল। এখনও সেই সবদিনগুলো তাড়া করে বেড়ায় তাঁকে।
বিদ্যার প্রথম ছবি ছিল ‘চক্রম’। সেই ছবির শুটিং চলছিল কেরালায়। শ্যুটিং শুরু হওয়ার বেশ কয়েকদিন পর প্রযোজক-পরিচালকের মতবিরোধে বন্ধ হয়ে যায় শ্যুটিং। মনে দুঃখ নিয়ে বাড়ি ফেরেন তিনি। তখনও জানতেন না তাঁর জন্য আরও বড়ো আক্ষেপ অপেক্ষা করছেন, যা সারা জীবন তাকে বয়ে নিয়ে যেতে হবে। পুরোনো ইউনিট নিয়ে এর আগে পরিচালক- প্রযোজক কাজ করেছেন। একমাত্র বিদ্যাই ছিলেন সেখানে নতুন। বলিউডে তখন রটে যায় ‘অপয়া বিদ্যা বালন।’
সেই কারণেই নাকি বন্ধ হয়ে গেছিল ‘চক্রম’ ছবির কাজ। বারোটা ছবির একের পর এক হাত থেকে চলে যায় বিদ্যার। এমনকি অভিনেত্রী মন্দিরে গিয়ে চোখের জল ফেলে প্রার্থনা বদনাম মুছে যাওয়ার। শেষমেশ ‘ললিতা’ ছবি ফিরিয়ে দিয়েছিল তার পুরোনো স্বপ্ন, নায়িকা হওয়ার স্বপ্ন।





