শুক্রবার সকালে স্কুলে যেতেই পার্শ্বশিক্ষিকাকে পায়ের চটি খুলে বেধড়ক পেটাল সেই স্কুলের প্রধানশিক্ষক। সকল ছাত্রছাত্রীদের সামনে ওই পার্শ্বশিক্ষকাকে আঘাত করতে থাকেন। ভিডিও প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সাসপেন্ড করা হয় প্রধানশিক্ষককে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির মহানগুখেড়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম অজিত কুমার। জানা যায়, ওইদিন সকালে পার্শ্বশিক্ষিকা সীমা দেবী স্কুলে যেতেই তার উপর চড়াও হয় প্রধানশিক্ষক। চটি খুলে মারতে থাকেন তাঁকে। অভিভাকরা গিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন। কিন্তু স্কুলের ভিতর কেন ঘটল এরকম ঘটনা?
সেই জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে জানিয়েছেন বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি সবার প্রকাশ্যে আসতেই প্রধানশিক্ষককে সাসপেন্ড করা হয় বলে জানিয়েছেন তিনি।
ভিডিওটি উত্তরপ্রদেশ শিক্ষা মিত্রের তরফে ট্যুইট করা হয় এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেউ ট্যাগ করা হয়। তবে, সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি এই ঘটনায়।
https://twitter.com/shiksha_mitra/status/1540211269449371648?t=pfo9E0m6M3s2_HHWRLnBcQ&s=19
উত্তরপ্রদেশ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, এই ধরণের ঘটনা মোটেই একজন শিক্ষকের কাছ থেকে আশা করা যায় না। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। যদি কেউ দোষী বলে প্রমাণিত হয়, তাহলে তাঁর উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তবে ভিডিও ভাইরাল হতেই স্কুলের ভিতর শিক্ষকের এমন ঘটনায় নিন্দার ঝড় উঠতে থাকে।





