নানান চ্যানেলেই তো নানান ধারাবাহিক হয়, কিন্তু এমন কিছু ধারাবাহিক থাকে, যা মানুষের মনে দাগ কেটে যায়। আর এমনই একটি ধারাবাহিকের নিদর্শন হল স্টার জলসার ‘খড়কুটো’। গুনগুনের চঞ্চল স্বভাব ও সৌজন্যের চুপচাপ স্বভাব, এই দুই বিপরীতধর্মী মানুষের মধ্যে প্রেম-খুনসুটি দেখার জন্যই এই ধারাবাহিক এত জনপ্রিয়। কিন্তু কিছুদিন ধরে সেটাই মিসিং।
আরও পড়ুন- ‘সঠিক চিকিৎসা পেলে আমিও বাঁচতে পারতাম’, ৩৫ বছর বয়সেই করোনা প্রাণ কাড়ল অভিনেতা রাহুল বোহরার
কিছুদিন ধরেই ধারাবাহিকে চলছিল সিরিয়াস একটা ব্যাপার। আসলে, সৌজন্যের বাবা অর্থাৎ ভজনবাবু এক লক্ষ ৬০ হাজার টাকা ধার করেছেন বাড়ির কাউকে না জানিয়েই। কেন সেই টাকা তিনি ধার করেছেন সে কথাও প্রথমে বলতে চাননি কাউকেই বাড়ির কাউকেই। এই কারণে বাড়ির প্রত্যেক সদস্যের কাছেই কম বেশি অপমানিত হয়েছেন তিনি। তবে শেষমেশ জানা যায় কোনো খারাপ কাজ নয় বরং নিজের গানের সিডি বের করার জন্যই সেই টাকা ধার করেছিলেন তিনি। এটা জানতে পেরে অনেকটা স্বস্তিতে রয়েছে পরিবার। তবে মনে মনে নিজেদের কাছে খারাপ হয়ে গিয়েছেন প্রায় সকলেই।
কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আসলে ‘খড়কুটো’ ধারাবাহিক তো এরকম নয়। গুনগুনের চঞ্চল স্বভাব আর সৌজন্যের সাথে মিষ্টি প্রেমের রোমান্সের জন্যই তো জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল সৌগুনের জুটি। এখন যেন কেমন এক ঘেয়ে হয়ে যেতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে সাপ্তাহিক টিআরপিতেও। একসময় টিআরপি তালিকার প্রথম সারিতে থাকলেও ইদানিং তৃতীয় স্থানে থাকতেও যথেষ্ট লড়াই করতে হচ্ছে খড়কুটোকে।
আরও পড়ুন- বয়স চল্লিশের কোঠায়! তবুও এখনও প্রেমের প্রস্তাব পাচ্ছেন সকলের প্রিয় রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী
সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে। নেটিজেনদের মতে, “কতদিন হল ওদের সেই জড়িয়ে ধরে ঘুমানোর সিনটা দেখিনি। আমাদের কথা কেন লেখিকা লীনা ম্যাম ভাবেন না? এবার চুপ করে না থেকে নিজেদের ইচ্ছার কথা প্রকাশ্যে আনার সময় এসেছে”। আসলে দর্শক এই ধারাবাহিককে সিরিয়াস ব্যাপারটা চাইছেন না। তারা আবার সেই পুরোনো গুনগুন ও সৌজন্যের রোমান্স দেখতে চাইছেন। দর্শকের ইচ্ছা আদৌ ধারাবাহিকের নির্মাতারা রাখেন কী না, এখন সেটাই দেখার।





