৩৫ বছর বয়সেই শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে চলে গেল এক তরতাজা প্রাণ। করোনার বলি হলেম অভিনেতা-ইউটিউবার রাহুল বোহরা। মৃত্যুর আগে রাহুল নিজের শেষ পোস্টে এও অভিযোগ করে যান যে সঠিক চিকিৎসা পেলে তিনি বাঁচতে পারতেন। স্বাস্থ্য পরিকাঠামোর অভাব তাঁর প্রাণ কেড়ে নিল। এরই সঙ্গে তিনি কোন হাসপাতালে কত নম্বর বেডে ভর্তি ছিলেন, এও সকলকে জানিয়ে যান রাহুল।
আরও পড়ুন- বয়স চল্লিশের কোঠায়! তবুও এখনও প্রেমের প্রস্তাব পাচ্ছেন সকলের প্রিয় রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী
জানা গিয়েছে, গত ৪ই মে রাহুলের করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের বেডে শুয়েই রাহুল সোশ্যাল মিডিয়ায় জানান তিনি গত চারদিন ধরে হাসপাতালে ভর্তি, কিন্তু তাঁর মধ্যে কোনও সুস্থতার লক্ষণ নেই। তিনি সকলের কাছে জানতে চান অন্য কোনও হাসপাতালের খোঁজ কেউ দিতে পারবেন কী না, যেখানে বেড ও অক্সিজেন রয়েছে। কারণ তাঁর অক্সিজেন মাত্রা ধীরে ধীরে নিম্নগামী ছিল।
Main Covid Positive hu.
Admit hu. Lagbhag 4 din se but koi recovery nahi.
Kya koi aisa hospital hai ?
Zaha oxygen bed…Posted by Irahul Vohra on Monday, 3 May 2021
এরপর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রাহুল নিজের শেষ সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, “আমি যদি সঠিক চিকিৎসা পেতাম, তাহলে আমিও বাঁচতে পারতাম। নাম- রাহুল বোহরা, বয়স- ৩৫, হাসপাতাল- রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হসপিটাল, তাহিরপুর, দিল্লি, বেড নম্বর- ৬৫৫৪”। তিনি এও লেখেন, “খুব তাড়াতাড়ি আবার জন্ম নেব, আর ভালো কাজ করব। কিন্তু এখন আমি সব শক্তি হারিয়ে ফেলেছি”। তাঁর এই পোস্ট নেটিজেনদের বড় ধাক্কা দেয়।
Mujhe bhi treatment acha mil jata,
To main bhi bach jata tumhaara Irahul VohraName-Rahul Vohra
Age -35
Hospital name…Posted by Irahul Vohra on Saturday, 8 May 2021
এরপর ৯ই মে, রবিবার মৃত্যু হয় রাহুলের। গত বছর ডিসেম্বর মাসেই সহ-অভিনেত্রী জ্যোতি তিওয়ারিকে বিয়ে করেন তিনি। মাত্র ৬ মাস হয়েছে তাদের বিয়ের। রাহুলের মৃত্যুর পর তাঁর ও রাহুলের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে জ্যোতি লেখেন, “ভালোবাসা অসমাপ্ত রেখেই চলে গেলে তো”।

তাদের বিয়ের একটি ছবি পোস্ট করে জ্যোতি লেখেন, “শেষ মুহূর্তের দেখাও অসমাপ্ত থেকে গেল। জানিনা কেন তুমি ঈশ্বরের এত প্রিয় হলে। আমার জীবন, তুমি যেখানেই থাকো, খুশিতে থেকো”।
Akhri mulaqat bhi adhuri rahi
Pata nahi tum Ishwar ko itne pasand kyun aa Gaye.
Meri jaan jahan bhi gaya tu khush reh bacha ❤️Posted by Ijyoti tiwari on Sunday, 9 May 2021
তাঁর এই পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরাও। সকলেই রাহুলের আত্মার শান্তি কামনা করেন।






