করোনার ছোবল ‘টুম্পা’কেও! হোম আইসোলেশনে অভিনেত্রী সুমনা দাস

তীব্র করোনা সঙ্কটে দেশ। করোনার কোপ থেকে নিস্তার পাচ্ছেনা কেউ‌ই। এবার মহামারীর গ্রাসে পড়লেন বাঙালির প্রিয় টুম্পা।

গতকাল অর্থাৎ রবিবারই সুমনা দাসের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে অবশ্যয় শরীর খারাপ হওয়া থেকেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন- বয়স চল্লিশের কোঠায়! তবুও এখনও প্রেমের প্রস্তাব পাচ্ছেন সকলের প্রিয় রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী

অভিনেত্রী জানিয়েছেন, কলকাতায় বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’র শুটিং করছিলেন তিনি। সেখানেই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। পরিস্থিতি যা তাতে ঝুঁকি না নিয়ে বাড়িতে চলে আসেন অভিনেত্রী। হোম আইসোলেশন এ চলে যান। করোনার লক্ষণ হিসেবে ধীরে ধীরে বাড়তে থাকে পিঠ ও কোমরের ব্যথা। চলে যায় স্বাদ ও গন্ধও। পেটের সমস্যাও রয়েছে অভিনেত্রীর। ডাক্তারের পরামর্শ মেনে চলছেন তিনি। বাবা ও মায়ের করোনা টিকা নেওয়া আছে। তবুও দূরত্ব বজায় রাখছেন সুমনা।

আরও পড়ুন– ইউভানের প্রথম মাতৃ দিবস! এদিন মায়ের সঙ্গে কী কী মজা করল সে? দেখে নিন

গত বছর‌ই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায় টুম্পা সোনা। ‘রেস্ট ইন প্রেম’–এর প্রোমোশনাল মিউজিক ভিডিও ছিল এটি। গানটির গীতিকার এবং গায়ক আরব দে। সুর সাজিয়েছেন অভিষেক সাহা। ভিডিওতে নায়ক সায়ন ঘোষের সঙ্গে দেখা গিয়েছে সুমনাকে।

এলিট ক্লাস থেকে পাড়ার প্যান্ডেল সবেতেই বেজেছে টুম্পা সোনা। বাংলার নির্বাচনেও জায়গা করে নিয়েছিল এই গানটি। আর এই গান থেকেই বঙ্গদেশে ব্যাপক জনপ্রিয়তা পান সুমনা দাস।

RELATED Articles