বয়স চল্লিশের কোঠায়! তবুও এখনও প্রেমের প্রস্তাব পাচ্ছেন সকলের প্রিয় রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী

বাংলা ছবিতে কোনও হিরোর চরিত্রে হোক বা ভিলেনের ভূমিকায়, বা আবার বলিউডে ‘কাহানি টু’ বা ‘টিন’ ছবি, সবেতেই টোটা রায়চৌধুরীর অভিনয় নজরকাড়া। শুধু তাই-ই নয় ২০০৩ সালে ঋতুপর্ণ ঘোষের ছবি ‘চোখের বালি’-তে বিহারীর চরিত্রে তাঁর অভিনয় সকলকে এখনও মুগ্ধ করে। বয়স চল্লিশ পেরোলেও তাঁর শারীরিক গঠন বা চোখে-মুখে তার ছাপ একেবারেই পড়েনি।

যদিও বয়স ৪০ পেরোতে চলল, তবুও বয়সকে হার মানিয়ে যেন যৌবনকে বেঁধে রেখেছেন এই টলি-অভিনেতা। সম্প্রতি, বিখ্যাত ধারাবাহিক ‘শ্রীময়ী’-র এক আড্ডায় টোটা জানালেন তাঁর জীবনের কথা। এই বয়সেই নাকি সবচেয়ে বেশি বিয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি, এমনই তথ্য উঠে এল তাঁর কথাতে।

আরও পড়ুন- ইউভানের প্রথম মাতৃ দিবস! এদিন মায়ের সঙ্গে কী কী মজা করল সে? দেখে নিন

বর্তমানে বাংলা ধারাবাহিকের জগতে ‘শ্রীময়ী’ একটি খ্যাতনামা নাম। এই ধারাবাহিকে ইন্দ্রাণী হালদারের মত নামী অভিনেত্রীর সঙ্গে অভিনয় করছেন টোটা। ইতিমধ্যেই স্টার জলসার এই ধারাবাহিকের সকল চরিত্রকে ছাপিয়ে গেছে রোহিত সেন ওরফে টোটা রায় চৌধুরী। অসংখ্য মেয়েদের ক্রাশ তিনি।

বহুদিন ধরেই টলিউডে কর্মরত থাকলেও সেভাবে নজরে আসেননি টোটা। তাঁর অভিনেতার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেনি কখনও। কিন্তু অনেকেরই মতে, টোটাকে হয়তো ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে না। যদিও বর্তমানে বলিউডে একাধিক অভিনয় করার পর অবশেষে লাইমলাইটে টোটা।একাধিক কাজের অফার আসছে তাঁর কাছে। ‘শ্রীময়ী’ ধারাবাহিক-এর হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফেরার পরই যে বেশ চাহিদা বেড়ে গেছে টোটার, তা আর বলার অপেক্ষা থাকে না। সম্প্রতি, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজে ফেলুদার চরিত্রে টোটার অভিনয়  বিশেষ নজর কেড়েছে সকলের।

আরও পড়ুন- সামনে রাখা কাটা ফল, না খেয়ে তা গায়েই মেখে ফেলল পূজা-কুণালের ছেলে কৃশিব, দেখুন সেই মিষ্টি ভিডিও

তবে মেয়েদের এত প্রেমের প্রস্তাবে কেমন অনুভূতি হয় অভিনেতার। বিবাহিত অভিনেতার কথায়, “কম বয়সে যখন রোম্যান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করতাম, তখন এরকম বিয়ের প্রস্তাব আসা উচিত ছিল। কিন্তু এই বয়সে এসব হচ্ছে”।

কিন্তু তাঁর এই বয়স ধরে রাখার পিছনে রহস্যটা কী? টোটার কথায় প্রত্যেকদিন নিয়ম করে শরীরচর্চা। এভাবেই তিনি এখনও নিজেকে ফিট রেখেছেন। অভিনেতা এও জানান যে ‘শ্রীময়ী’ গল্পে নতুন মোড় আসতে চলেছে, কিন্তু সেটা ঠিক কীভাবে, এ বিষয়ে স্পিক টি নট।

RELATED Articles