খেলার দুনিয়ায় নিজের ভাগ্য পরীক্ষার পর এবার বড় পর্দায় নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছেন এই কিংবদন্তি খেলোয়াড়। ক্রিকেট আর গ্ল্যামার দুনিয়ার সম্পর্ক নতুন কিছু নয়। এমনিতেই ২২ গজের তারকাদের বিজ্ঞাপনে দেখা যায়। অনেককেই সিনেমা জগতেও দেখা গিয়েছে নিজের ভাগ্য পরীক্ষা করতে। খেলোয়াড়দের অনেকেরই বলিউডের দিকে বেশি ঝোঁক থাকে। কিন্তু সেই পথে হাঁটেন নি ভারতীয় প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

প্রসঙ্গত এবার তামিল সিনেমা ‘ফ্রেন্ডশিপ’-এর মাধ্যমে বড় পর্দায় দেখা গিয়েছে হরভজন সিংকে। ছবিতে কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করেছেন খেলোয়াড়। এরইসঙ্গে এই সিনেমায় ডেবিউ করেছেন শ্রীলঙ্কার টেলিভিশন তারকা লোসলিয়া। ছবি প্রথমে দুষ্টু মিষ্টি কাহিনী দিয়েই এগোবে। পরে ছবিতে ঢুকবে একজন প্রভাবশালী রাজনীতিবিদ। যার পরেই নয়া মোড় নেবে গল্প। বেশ ভালো পতিক্রিয়া পেয়েছে ছবি।
#Friendship: Revolves around #Losliya‘s role. From excess bubbly to emotional, the young actress looks good onscreen@harbhajan_singh is the commercial college hero – action, dance, friendship.
No romance angle!@akarjunofficial impresses in his scenes, as the righteous lawyer
— Kaushik LM (@LMKMovieManiac) September 17, 2021
#Friendship Public Reviews
🙏🏻💥😍Watch Friendship Movie On @Sri_Senthilvel ☄️❤️
Running Successfully…
From September 17 Onwards 🍿#Losliya #Friendship @Losliyamaria96 @Losliyaofficial @harbhajan_singh @actorsathish pic.twitter.com/xevbM3VBM2— Sri Senthilvel Cinemas (@Sri_Senthilvel) September 17, 2021
#Friendship #FriendshipFromToday Super Movie experience 👏👏👏👏👏@harbhajan_singh
— PRithiviRajKanth Satiis Singh (@RajSatiis1709) September 17, 2021
এমনকি টুইটারেও ভালো পতিক্রিয়াই দেখা গিয়েছে হরভজনের প্রথম সিনেমাকে নিয়ে। শেষমেষ অভিনেতা হিসেবেও কামাল করে দিয়েছেন হরভজন সিং। অনেকেই জানিয়েছেন এমনটাই। গল্পে নেই কোনো রোম্যান্স। সেই কথা ভার্চুয়াল জগতে জানিয়েছেন দর্শকেরা নিজেই। তবে ছবিতে রোম্যান্স না থাকলেও ছবি হিট করেছে। কিন্তু হঠাৎ পাঞ্জাবি ক্রিকেট তারকা তামিল সিনেমায় কেন? জানা গিয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার সময় দক্ষিণী ভাষার প্রেমে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এই তারকা।
তাই অতি সহজেই রাজি হয়ে গিয়েছিলেন এই ছবির জন্য। আর নিজের প্রথম সিনেমাতেই কুপোকাত করে দিয়েছেন দর্শকদের। এমনকি তাঁর এই প্রথম ছবি দেখে আনন্দে আত্মহারা তাঁর ভক্তরা। সকলেই এই তারকা’র প্রশংসায় পঞ্চমুখ। এই প্রথমবার দক্ষিণী ভাষায় কাজ করে বাজিমাত করলেন হরভজন সিং।





