স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো। সৌজন্য এবং গুনগুন এই দুজনের দুষ্টু মিষ্টি প্রেম আর খুনসুটিতে মেতে থাকে এই ধারাবাহিক। স্বাভাবিকভাবেই দর্শকদের বেশ পছন্দ।
তবে সম্প্রতি ধারাবাহিকে মিষ্টির সন্তানের প্রতি অত্যাধিক ভালোবাসা নিয়ে বিরক্ত সকলেই। এই কারণে তাদের সংসার ও ভাঙতে বসেছে। গুনগুন বর্তমানে তার বাবার কাছে থাকে।এদিকে সৌজন্য গুনগুন কে ছাড়া পারছে না। তাই কার্যত সে বউ ডাকাতি করেছে।যদিও সেই সব কথা গুনগুন তার বাবাকে বলতে পারছে না। কৌশিক বাবু অবশ্য তাদের পরিবারের ওপর বেশ রেগে গেছেন।
কিছুটা বাধ্য হয়ে গুনগুন সৌজন্য লুকিয়ে প্রেম করছে।তারা দুজনে একসাথে রেস্তোরাঁয় দেখা করে।কিন্তু সেখানেই ছিলেন গুনগুনের বাবা অর্থাৎ কৌশিক বাবু।ড্যাডির ভূত দেখে চমকে যায় গুনগুন।সৌজন্য অবশ্য এসব তোয়াক্কা না করেই বলে, ‘ড্যাডির ভূত দেখেছে, কোথায় ড্যাডি?’
View this post on Instagram
তারা দুজনেই যে কৌশিক বাবুর চোখে ধুলো দিতে চাইছে একথা পরিষ্কার।তাই বাধ্য হয়ে দুজনেই রেস্তোরাঁ থেকে খাবার না খেয়ে উঠে যায়। মেয়ে জামাইয়ের অর্ডার করা খাবার নিজেই খান কৌশিক বাবু।
তবে বাড়ি ফিরেই গুনগুনকে অন্যভাবে জিজ্ঞাসা করেন কৌশিক বাবু। তিনি হোটেলের এক কাপলের কথা তাদেরকে বলেন। গুনগুন অবশ্য জানতে চায় তার বাবা সেই প্রেমিক জুটিকে দেখেছে কি?তিনি বলেন,’না, আমি তো শুধু পিছন থেকেই দেখেছি। তবে বেয়ারা বলল মেয়েটা ছেলেটার থেকে অনেক ছোট… কলেজ,ইউনিভার্সিটিতে পড়ে’।
অন্যদিকে সৌজন্য একেবারে রেগে আগুন। সে বাড়ি ফিরে ক্ষোভের সাথে বলে আমি গুনগুনের আইনত বিয়ে করা স্বামী, উনি এইভাবে ওকে আটকে রাখতে পারেন না’। অথচ সৌজন্যর পরিবার পাল্টা জানায়, ‘শ্বশুরের সামনে দাঁড়িয়ে তুই এই কথাটা বলতে পারবি?’পটকা অবশ্য বলে, ‘তোর বউ কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে বাবিন, তুই কিছু একটা কর।’ এখন দেখার সৌজন্যে কিভাবে তোর বউকে তার শ্বশুরের হাত থেকে ফিরিয়ে আনতে পারে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার