‘এ দেশে সকালে মেয়েদের পুজো হয়, রাতে ধ’র্ষণ’, বীর দাসের বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল, থানায় দায়ের অভিযোগ

বর্তমানে অভিনেতা , ও কমেডিয়ান হিসেবেও যথেষ্ট জনপ্রিয় মুখ বীর দাস।ইউটিউব চ্যানেলে তিনি যথেষ্ট সাফল্যের সাথেই কাজ করছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগ ও দায়ের হয়।

সম্প্রতি ওয়াশিংটন ডিসি-র জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে মিনিট সাতেকের একটি মনোলোগ ভিডিও নিজের ইউটিউব থেকে পোস্ট করেন। ভিডিওতে ভারতের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে নিজের মতামত জানান।

পাশাপাশি বর্তমান শিক্ষা, সংস্কৃতি, ধর্ম সাথে সমাজে নারী ধর্ষ’ণের ও নারী নির্যাতনের কথাও উঠে আসে তার বক্তব্যের মধ্যে।বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ‘আমি দ্বিখন্ডিত ভারতের নাগরিক। দ্বিখন্ডিত কেন জানেন? কারণ, আমি এমন এক দেশের নাগরিক যেখানে দিনের বেলা মেয়েদের পুজো দেওয়া হয় আর রাতে গ’ণধ’র্ষণ।’

এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই নেট মাধ্যমে শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যেই দিল্লির তিলক মার্গ থানায় তার বিরুদ্ধে মামলা হয়। এই ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে অনেকেই বীর কে দেশে না ফেরার কথা বলেছেন। পাশাপাশি অনেক নেটিজেনরা বীর দাসকে বলেছেন, ‘এটা কি আপনার পরিবারের গল্প?’

এই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউডের আরেক ড্রামা কুইন কঙ্গনা রানাওয়াত। তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন ‘বীর দাসের এমন মন্তব্য মোটেও সমর্থন করা যায় না।’ শুধু তাই না, তাকে অপরাধী বলেও আখ্যা দিয়েছেন অভিনেত্রী।‘এ দেশে সকালে মেয়েদের পুজো হয়, রাতে ধ'র্ষণ’, বীর দাসের বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল, থানায় দায়ের অভিযোগ

যখন তার ভিডিও নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, সেই মুহূর্তে বীর দাস নতুন একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ‘প্রত্যেকটি বক্তব্যের একটি ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে। আমার বক্তব্য়েও সেটা ছিল। দয়া করে এডিট ভিডিও দেখে কোনও মন্তব্য করবেন না।’

ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এই ঘটনায়। বি জে পি যেমন প্রকাশ্যে এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন তেমনি কংগ্রেসের দুই নেতা কপিল সিব্বল ও শশী থারুর এই বক্তব্য সমর্থন করেন। তাদের মতে ‘বীর আসলে দেশের লক্ষ লক্ষ মানুষের মনের কথা সামনে এনেছেন।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles