দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রিয়া সারান। নানান ছবিতে তাঁর অভিনয় বরাবর দর্শককে মুগ্ধ করেছে। শুধু দক্ষিণের ছবিই নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।
অভিনয় ছাড়াও বেশ কিছু মডেলিং-এর কাজও করেছেন শ্রিয়া। ২০১৮ সালে রাশিয়ান প্রেমিক অ্যান্ড্রেই কসচিভকে বিয়ে করেন শ্রিয়া। বর্তমানে রাশিয়াতেই রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে শ্রিয়া বেশ সক্রিয়। প্রায়শই নানান ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী সে নিজের কোনও ফটোশুট হোক না কোথাও ঘুরতে যাওয়ার ছবি, সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শ্রিয়া।
স্বামী অ্যান্ড্রেই-এর সঙ্গেও নানান ছবি মাঝেসাঝেই শেয়ার করেন শ্রিয়া। সম্প্রতি, তাঁর স্বামীর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো ছিঃ ছিঃ পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন- কথা দিয়ে কথা না রাখা তৃণমূলের স্বভাব, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছি বলেও ফের ফেরত এলেন সৌরভ
নিজেদের ঘুরতে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেন শ্রিয়া। ভিডিওটি সমুদ্রের মাঝে একটি বোটে তোলা। এই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রিয়া নিজের স্বামীকে জিজ্ঞেস করছেন যে তাঁর মধ্যে কোন জিনিসটি সবথেকে বেশি বিরক্তিকর লাগে অ্যান্ড্রেই-এর। সেই সময় কোনও উত্তর দেওয়া তো দূর, শ্রিয়া উন্মুক্ত বক্ষে নিজের মুখ গুঁজে দিলেন অ্যান্ড্রেই। এরপরই তড়িঘড়ি ক্যামেরা বন্ধ করে দেন শ্রিয়া।
View this post on Instagram
এই ভিডিও দেখে অনেকে তাদের রসায়নের কথা বললেও, অনেকেই এই ভিডিওকে অসভ্যতার ট্যাগ দিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, ক্যামেরার সামনে এমন করাটা একেবারেই উচিত হয়নি। নেগেটিভ কমেন্টের সঙ্গে সঙ্গে নানান খারাপ মন্তব্যও করা হয়েছে এই ভিডিওতে। তবে এই ভিডিও পোস্ট করার পর তা ভাইরালও কিন্তু হয়ে যায়।





