সুশান্ত মৃত্যু রহস্য: ১৩ই জুন মারা গিয়েছিলেন অভিনেতা, দাবি এই ডাক্তারের

যত দিন যাচ্ছে তত বেশি করে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্ত জট পাকিয়ে যাচ্ছে।‌ এবার প্রতিরক্ষা মন্ত্রকের অর্ডন্যান্স হাসপাতালের এক ডার্মাটোলজিস্ট ডক্টর মীনাক্ষী মিশ্র দাবি করলেন যে সুশান্ত সিং রাজপুতকে ১৩ তারিখে মারা হয়েছিল ১৪ ই জুন নয়।

ডঃ মিশ্র একটি ভার্চুয়াল ময়নাতদন্ত করেছেন, যেখানে তাঁর দাবি, ১৩ই জুন রাতেই মারা গিয়েছিলেন অভিনেতা। এর আগে রিপাবলিক টিভিতে সুশান্তের এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, ১৩ তারিখ রাত থেকেই সুশান্ত সিং রাজপুত তাঁর দিদি মিতুর ফোন ধরছিলেন না। টেক্সটেরও উত্তর দিচ্ছিলেন না।

ডক্টর মিশ্র সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন যেগুলি থেকে প্রমাণ হয় যে সুশান্তকে হত্যা করা হয়েছে। এটি আত্মহত্যা নয়, এমনটাই দাবি তাঁর।

তিনি বলেছেন, “যদি কেউ আত্মহত্যা করে থাকে তাহলে তার চোখ বাইরে বেরিয়ে আসে, তার জিভ বাইরে বেরিয়ে আসে কিন্তু এখানে সেসব কিছুই দেখা যাচ্ছে না। সুশান্তের বাম চোখে ফুলে যাওয়ার দাগ এবং তাঁর ফুলে যাওয়া ঠোঁটের ওপরেও তিনি জোর দিয়েছেন। এছাড়া সুশান্তের গলায় যে দাগ ছিল তা কুর্তা থেকে সম্ভব নয় বলেই মনে করছেন ডক্টর মিশ্র। এছাড়াও তার হাঁটুর দিকে নির্দেশ করে তিনি বলেছেন যে সম্ভবত সুশান্তের হাঁটুও মেরে প্রায় ভেঙে দেওয়া হয়েছিল।”

এছাড়াও তিনি বলছেন যে, গোটা শরীরটি ধূসর হয়ে গিয়েছিল অর্থাৎ যখন সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার ১৫ থেকে ১৮ ঘন্টা আগেই তাকে রীতিমত মারধোর করে হত্যা করা হয়েছে।

https://twitter.com/savethesaviours/status/1290018356049801217

এছাড়াও তাঁর দাবি যে একমাত্র ফরেনসিক বিশেষজ্ঞরা তাঁর দেহ ঝুলন্ত অবস্থা থেকে নীচে নামিয়ে আনতে পারেন, সেখানে মুম্বই পুলিশের এই কাজ করা মানে অবশ্যই প্রমাণ লোপাটের চেষ্টা করা।

স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরালও হতে শুরু করেছে ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসার ফলে সুশান্ত অনুরাগীরা আরও জোর গলায় সিবিআই তদন্তের দাবি করতে শুরু করেছেন।

RELATED Articles

Leave a Comment