সুস্থ ১২ লাখ ভারতবাসী, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২০৫০ জন

বহুল জনসংখ্যার এই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাত্র ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫২০৫০ জন।  মারা গেলেন ৮০৩ জন করোনা পজিটিভ। তবে আশার কথা এই টুকুই যে সুস্থতার হারটা নেহাতই কম নয়। ইতিমধ্যেই ভয়াবহ করোনারি হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ভারতবাসী।

ভারতবর্ষে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫৫৭৪৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২০৫০ জন। করোনায় মোট মৃতের সংখ্যা ৩৮৯৩৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২৩০৫০৯ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৫৮৬২৯৮।

দেশে এখনও অবধি মোট দুই কোটির ওপর করোনা টেস্ট হয়ে গেছে দেশে। শুধু সোমবারেই ছয় লক্ষের ওপর মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এই মুহূর্তে ৯১৭টি সরকারি ও ৪৩৯টি বেসরকারি ল্যাব আছে করোনা পরীক্ষার জন্য।

এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা পেশেন্টের হিসেবে শীর্ষে মহারাষ্ট্র। মোট কেসের সংখ্যা ৪.৫০ লক্ষ পেরিয়ে গেল। এর মধ্যে অ্যাক্টিভ ১.৪৭ লক্ষ কেস।

RELATED Articles

Leave a Comment