জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি(Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বছর ধরেই প্রশংসিত সৌরভ। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি(Dadagiri)। বহু জায়গার লোক আসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। মাঝে একটি সিজনে সঞ্চালক হিসেবে ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে সৌরভের জনপ্রিয়তার কাছে পৌঁছতে পারেননি তিনি।
তারকা স্পেশাল এপিসোড হোক, কচি-কাচাদের নিয়ে কিংবা আমজনতা, সৌরভের সঞ্চালনায় প্রতিটা এপিসোডই থাকে টানটান উত্তেজনা। দাদাগিরির সিজন ১০-এর বিজেতারা বাড়িতে কী কী নিয়ে ফিরছেন? সম্প্রতিই দাদাগিরিতে এসেছিলেন ক্যাকটাস ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে সিধু। বিজেতার ট্রফি জিতলেন এই নিয়ে ৮ নম্বর বার। সেদিন খেলার শুরুতেই সকলকে সাবধান করে দিয়ে বলেছিলেন, “৭বার দাদাগিরি জিতেছে সিধু এর আগে। তোমাদের সবাইকে এমন একজনের সঙ্গে আজ খেলতে হবে যে সত্যিই দুর্দান্ত।”
সিধু বাড়ি গিয়ে একটা ভিডিও করে সকলকে জানালেন কী থাকে বিজেতার পুরস্কারে। সবচেয়ে বড় পাওনা দাদাগিরির ট্রফি।সৌরভের সই করা একটা ব্যাট, দাদাগিরির লোগো এম্বস করা একটি কফি মগ, একটা ডিউজ বল ও থাকে পুরস্কারে। এই সিজনে দাদাগিরির বিজেতারা পাচ্ছেন কেক-কুকিজ, চানাচুর, ১০ কেজি বাসমতি চাল,আইসক্রিম বোলের সেট, ডিকশনারি, গাছ, রান্না করার মশলা-সহ আরও অনেক কিছু।
সিধু জিতেছেন মোটা অঙ্কের চেক। ফাস্টেস্ট ফিফটি করার জন্য পান ৫০ হাজার টাকার চেক, আর ৩ জন স্পনসরের কাছ থেকে ১০ হাজার, ১০ হাজার আর ৫ হাজার করে ২৫ হাজার টাকার চেক।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি এপিসোডে বলতে শোনা যায়, তিনি নিজেও বোঝেন না সঞ্চালনার সময় কীভাবে এত কথা বলেন। কখনও প্রেমের টিপস, কখনও নিজের অভিজ্ঞতা শেয়ার করে টিপস দেন মহারাজ। মাঝে মাঝে নিজেই নাকি অবাক হয়ে যান এপিসোডগুলি দেখে। দাদাগিরির মঞ্চে ডোনাকে নিয়ে যে মজা করা হয় তা নাকি আদতে টিআরপির জন্য করা হয় বলেও জানিয়েছেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী।





