বলিউডে রেড কার্পেট নিয়ে বিতর্কের শেষ ছিল না। কোন তারকা খুব প্রশংসিত হতেন আবার কোন তারকা চরম ট্রোলের শিকার হতেন। তারকাদের নতুন স্টাইলে দেখে মন্তব্য করার সুযোগ ছাড়ত না নেটিজেনরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোল তারকাদের মাথা ব্যাথার কারণ। আট থেকে আশি, ট্রোলের হাত থেকে বাদ যায়না কেউই। পোশাক থেকে শুরু করে ফিগার, চরিত্র থেকে পারিবারিক জীবন সবই এখন দর্শকরা দেখতে আগ্রহী। যত না আগ্রহী তার থেকেও বেশি ট্রোল করতে ব্যস্ত।
নীল-তৃণা জুটির দশ বছরের প্রেমের পরিণতি পায় বিয়েতে। দুজনেই ব্যস্ত থাকেন সিরিয়ালের কাজে। তবে ছোট পর্দায় জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। কিছুদিন আগে এই জুটির বিবাহ বিচ্ছেদের গুজবে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকে কাজ করলেও জুটি হিসেবে কাজ করেনি তারা।
সম্প্রতি, বেঙ্গল স্টাইল অ্যাওয়ার্ডের মঞ্চে ফ্যাশনেবল পোশাকে এসেছিলেন টলিউডের তারকারা। সবার মধ্যে নজর কাজ ছিলেন টিভি সিরিয়ালের হট কাপল নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। নীল রঙের অফ শোল্ডার গ্লিটারি গাউনে তৃণা, নীল রঙের ফ্রিল ওড়না। টানটান করে বেঁধেছিলেন চুল। এদিন নীলের গায়ে ছিল সাদা-কালো কো-অর্ড সেট। চোখে কালো ফ্রেমের, কালো গ্লাসের চশমা। আর শার্টের বো বেশ বড়ো। এই লুকে নজর কাড়লেও, তৃণার থেকেও বেশি ট্রোল হয়েছেন নীল।
তবে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যা শুরু হয়ে যায়। একজন কমেন্টে লেখেন, “নীল কে দেখে বস্তি এর ছেলে পচা র কথা মনে পড়ে গেল”। অন্যজন লেখেন, “নীলকে পুরো কার্টুন লাগছে”। অপরজন লেখেন, “নীল প্লিজ নিজেকে রণবীর সিং ভেবে বোসো না।” চতুর্থজনের মন্তব্য, “মাথা চুলকানোর জিনিস কানে পড়েছে। আর ছেলেটার তো এত প্রজাপতি গলায়, এইবার না উড়ে যায়!”
View this post on Instagram
আসছে এই জুটির নতুন ছবি ‘তিলোত্তমা’। এই প্রথমবার বড় পর্দায় অভিনয় করবেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য তাও জুটি হিসেবে। একটি মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন নীল-তৃণা।
জুটি বেঁধে ওটিটিতেও কাজ করেছেন। এই জুটি আসছে আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ ‘ব্লু ব্লাড মার্ডারার’-এ।





