কঙ্গনা ভালো ইংরেজি বলতে অক্ষম! কফি উইথ করণ-এ হাসিতে মেতেছিলেন সোনম-করণ!

তিনি অনিল কাপুর কন‍্যা। তাতেই তিনি বেশি পরিচিত। অভিনেত্রী হিসেবে তাঁর মনে রাখার মতো কাজ হাতেগোনাই। তবে নিজের কাজের থেকেও বেশি বিতর্কের তিনি বেশি পরিচিত। তিনি বোধহয় একমাত্র বলিউড অভিনেত্রী যিনি ইন্ডাস্ট্রিতে পদার্পণ করতে না করতেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে উঠে এসেছেন সংবাদ শিরোনামে। কখনও নিজের সিনিয়র অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের বিষয়ে তো কখনও নিজের সমসাময়িক অভিনেত্রী দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রনাওয়াতের বিরুদ্ধেও মন্তব্য করতে ছাড়েননি সোনম।

গসিপ কিং করণ জোহারের সঙ্গে মিলে সোনমও শুরু করেছিলেন সকলের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা। কফি উইথ করণেই এমনই একটি কফি উইথ করণ-এ বহু বছর আগে সোনম কাপুর এবং দীপিকা পাডুকোন প্রথমবার এসেছিলেন। বলিউডে দীপিকা ডেবিউ করেছিলেন ওম শান্তি ওমের হাত ধরে এবং সোনমের কেরিয়ার শুরু হয় সঞ্জয় লীলা বনশালীর সাওয়ারিয়ার মাধ্যমে।

তারপরই কিছু ছবির পরই করণের অনুষ্ঠানে আমন্ত্রিত হন তাঁরা। সেখানেই কঙ্গনা রনাওয়াতের বিরুদ্ধে কুমন্তব্য করে বসেন সোনম। কঙ্গনার ইংরেজি সেই সময় তেমন ভাল না হওয়ায় করণ খানিক ইচ্ছাকৃত এই সংক্রান্ত প্রশ্ন করে বসেন সোনমকে। তিনি জিজ্ঞেস করেন, “তোমায় যদি বলা হয় কাউকে ইংরেজি সঠিকভাবে বলার ক্ষমতা দিতে, তাহলে কাকে দেবেন।” প্রথমদিকে সোনম হেসে ফেলে বলেন, তাঁর পক্ষে কারও নাম নেও সম্ভব নয়। তবুও করণ তাঁকে জোর করেন।

RELATED Articles

Leave a Comment