অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রীময়ী, কেমন আছেন এখন? হাসপাতাল থেকে বউকে নিয়ে কবে ফিরবেন, জানালেন কাঞ্চন

Sreemoyee Chattoraj: কাঞ্চনের তৃতীয় বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে টলি পাড়ায় বেশ চর্চায় রয়েছেন কাঞ্চন-শ্রীময়ী জুটি। গত মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। তারপর থেকে তাদের নিয়ে চর্চা তুঙ্গে। ‌ তবে সবকিছুতে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে সংসার করে চলেছেন এই দম্পতি। তবে এসবের মাঝেই হঠাৎ খারাপ খবর, হাসপাতালে ভর্তি কাঞ্চন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)

কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। বাইরে দরকার ছাড়া পা ফেলতে বারণ করছেন চিকিৎসকেরা। এই তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েছেন শ্রীময়ী। শ্রীময়ী চট্টরাজ হাসপাতালে ভর্তি।‌ সেই খবর শুনে রীতিমতো অবাক সকলে। গত রবিবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। প্রথমে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ ছিল, শারীরিক অবস্থা এখন খানিকটা ঠিক রয়েছে। কাঞ্চন পত্নীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী ভর্তি হাসপাতালে, তার মধ্যেই প্রচারে বের হতে হয়েছিল বর কাঞ্চন মল্লিককে।

উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন। প্রচারের সময় তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর কাঞ্চন বেরিয়ে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছেড়ে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কাঞ্চনকে দেখলেই গ্রামের মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন।‌ তাই কাঞ্চনকে গ্রামে প্রচারে যেতে নিষেধ করেছেন তিনি। এই ঘটনার পর কলকাতায় ফিরে আসেন কাঞ্চন। স্ত্রী ভর্তি হয়েছে হাসপাতালে। এবার কাঞ্চন নিজেই জানালেন কেমন আছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে। কাঞ্চন বলেছেন, “সব ঠিকঠাক থাকলে শনিবারই ছাড়া পেয়ে যাবেন মিসেস মল্লিক।”

এমনিতেই কলকাতায় অস্বাভাবিক গরম। অস্বস্তিকর পরিবেশের মাঝেই কাজ করে চলতে হচ্ছে সকলকে। এমনকি শুটিং করতে হচ্ছে শিল্পীদের। এই মুহূর্তে টলিপাড়ার বেশির ভাগ শুটিং ফ্লোরই শীতাতাপ নিয়ন্ত্রিত, তবু অনেক সময় গরমের মধ্যে আউটডোর শুটিং করতে হয় শিল্পীদের। জানা গেছে, চরম তাপপ্রবাহের সময় এক টানা সিরিয়ালের শুটিং করতে গিয়েই শরীরে জলের পরিমাণ কমে যায় শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)। রক্তচাপ নেমে যায়। তবে এখন স্যালাইন দেওয়ার পর অনেকটাই সুস্থ রয়েছেন।

কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj), এর আগে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “ডিহাইড্রেশনন হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে। পেটে অসহ্য ব্যথা। সুগার প্রেশার ফল্ট করে গিয়েছিল। শনিবার রাতে শ্যুটিং করে বাড়ি ফেরার সময়ই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে। তখন অস্বস্তি হতে থাকে। সারাদিন ORS খেয়েছি। এরপর রবিবার দিন রাতে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে চোখে ঝাপসা দেখছি। মাথা ঘুরছিল খুব। তখন মায়ের কাছে ছিলাম। তারপর রবিবার রাতে কাঞ্চনের দাদা-বউদি সবাই মিলে এসে হাসপাতালে ভর্তি করায়। প্রচুর স্যালাইন-ফ্লুইড চলেছে। তবে এখন আগের থেকে বেটার। আশাকরি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব।”

RELATED Articles