হাওড়ার নামী ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর, ভেনু, ডেকোরেশন, মেনুু নিয়ে কত খরচ পড়বে জানেন ?

টলি পাড়ায় বেজে গেল বিয়ের সানাই। আগামী ৯ই মে হাওড়ার বিলাসবহুল এক জায়গায় বসতে চলেছে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) বিয়ের আসর। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। এটা যে একটা গ্র্যান্ড বিয়ে হতে চলেছে তা অনেক আগে থেকেই জানত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল তাদের বিয়ের কার্ড। শুধু বিয়ের কার্ড নয় আমন্ত্রিতদের একটি বিশেষ উপহার দিচ্ছেন টলিপাড়ার এই জুটি।

আদৃতের হবু বউ, হাওড়ার মেয়ে কৌশাম্বি। রামরাজাতলার এক নামী ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বি (Adrit-Koushambi) জুটির বিয়ের আসর। হাওড়ার অন্যতম সেরা ব্যাঙ্কোয়েট এটি। তাদের বিয়ে নিয়ে দারুন উত্তেজিত ভক্তরা। গঙ্গা পেরিয়ে কৌশাম্বির গলায় মালা দিতে আসবেন আদৃত। আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) বিয়ের আসরের ব্যাঙ্কোয়েট বুক করতে খরচ হয়েছে মোটা অঙ্কের টাকা। ভেনু, ডেকোরেশন এবং মেনুু সব মিলিয়ে ৩০০ জনের জন্য সেই ব্যাঙ্কোয়েটে আপনার খবচ পরবে কমবেশি প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা।

হাওড়ার নামী ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর, ভেনু, ডেকোরেশন, মেনুু নিয়ে কত খরচ পড়বে জানেন ?

সেই ব্যাঙ্কোয়েটে আমিষ প্লেটের জন্য খরচ পড়বে ১০০০ থেকে ১২০০ টাকা, নিরামিষ প্লেটের জন্য জন প্রতি খরচ ১৫০০ থেকে ১৮০০ টাকা। অভিনেত্রী কৌশাম্বি আগেই জানিয়েছেন, তাঁর বিয়েতে বিরিয়ানি আর ফিশফ্রাই থাকবেই। ভেনুর অন্দরে ফুলের সাজ থাকবে দেখার মতো। আপনি আপনার পছন্দসই ডেকরেশন করতেই পারেন তবে তার জন্য গুনতে হবে বাড়তি টাকা। ৯ই মে বিবাহ পর্বের পর ১১তারিখ নবদম্পতির বৌভাত। নিয়ম মেনেই হবে রিসেপশন। দক্ষিণ কলকাতার এক নামী ক্লাবের ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) রিসেপশন। এখন বিয়ের রিসেপশনের সাজের দিকে তাকিয়ে রয়েছে তাদের অনুরাগীরা।

হাওড়ার নামী ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর, ভেনু, ডেকোরেশন, মেনুু নিয়ে কত খরচ পড়বে জানেন ?

আম্বানিদের বিয়ের কার্ড নকল করলেন আদৃত-কৌশম্বি। আমন্ত্রিতদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করছেন। শুধু কার্ড নয় দিচ্ছেন উপহারও। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) বিয়ের কার্ড। দুজনের কার্ড দু ধরনের। মেয়ের বাড়ি থেকে অর্থাৎ কৌশম্বির বাড়ির তরফে কার্ডটি করা হয়েছে একেবারে ট্র্যাডিশনাল লাল রঙের, রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আর আদৃতের কার্ডটি ঠিক যেন স্বচ্ছ কাঁচের মতো। তাতেই খোদাই করা রয়েছে বাকি বিষয়। সাদা খাম এর মধ্যে ট্রান্সপারেন্ট কার্ড সোনালী কালিতে খোদাই করা রয়েছে আমন্ত্রণপত্র। সেই কার্ডের সাথে এই উপহার সরূপ দেওয়া হচ্ছে ছোট্ট গণেশের মূর্তি। বিবাহের কার্ডের সাথে উপহার দেওয়ার রীতি নতুন নয়। আম্বানিদের বিয়েতে ‌এসব হামেশাই দেখা যায়। এবার বলিউড স্টাইলেই হাঁটলেন আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi)

হাওড়ার নামী ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর, ভেনু, ডেকোরেশন, মেনুু নিয়ে কত খরচ পড়বে জানেন ?

টলিপাড়ায় গুঞ্জন, এ মুহূর্তে সৌমিতৃষার সাথে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) সম্পর্ক মোটেই ভালো না। অবশ্য সে বিষয়ে প্রকাশে মুখ খোলেননি কেউই। কৌশম্বিকে ঘরে আনতে তোরজোড় শুরু করেছে আদৃতের পরিবার। একমাত্র ছেলের বিয়ে নিয়ে উত্তেজিত অভিনেতার বাবা-মা। এখনো পর্যন্ত ও প্রকাশ্যে আসার সবচেয়ে সুন্দর বিয়ের কার্ড তাদেরই বলছেন নেটিজেনরা। দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে এই শুভ কাজ সারবেন এই দম্পতি। এই অনুষ্ঠানে হাজির থাকবেন মোদক পরিবারও। দুদিন আগে নববর্ষের আড্ডায় একজোট হয়েছিল মিঠাই ধারাবাহিকের কলাকুশলীরা। সূত্রের খবর, সেখানে নিজের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুলেছেন আদৃত। বর কনে দু পক্ষের তরফেই নিমন্ত্রিত মিঠাই পরিবার।

RELATED Articles