সোনায় মোড়া বাঙালিয়ানা! আপনার সমস্ত প্রিয় তারকারা আসছেন একসঙ্গে, কবে সম্প্রচারিত হবে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড, জেনে নিন

জীবন মানে নাকি জি বাংলা, অন্তত চ্যানেল কর্তৃপক্ষের দাবী তো তেমনই। আর হবে নাই বা কেন, মা-কাকিমারা তো সারাদিনের কাজের শেষে সেই জি বাংলার সামনে এসেই বসেন নানান ধারাবাহিকের স্বাদ পেতে। কারোর পছন্দ ‘মিঠাই’ তো আবার কারোর ‘উমা’। কেউ আবার ভক্ত ‘করুণাময়ী রানী রাসমনি’র। ধারাবাহিক অনুযায়ী আলাদা আলাদা অভিনেতা-অভিনেত্রীদেরও পছন্দ করেন দর্শক। এবার সমস্ত পছন্দের তারকা আসছেন একই সঙ্গে সোনার সংসার অ্যাওয়ার্ডের হাত ধরে।

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। নানান ক্যাটেগরিতে নানান পুরস্কার জিতে নিয়েছেন নানান ধারাবাহিকের তারকারা। তবে এবারের সোনার সংসার অ্যাওয়ার্ডে ছক্কা হাঁকিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিক। ১৪-১৫টি অ্যাওয়ার্ড জিতেছে এই ধারাবাহিক।

শুধু তো আর পুরস্কার দেওয়া-নেওয়া নয়, অ্যাওয়ার্ড শো মানে অনেক মজা, আড্ডা, খুনসুটি, নাচ, গান কতকিছু। জি বাংলা তো একটা পরিবারের মতো। সেই পরিবারের সমস্ত সদস্য অর্থাৎ সমস্ত ধারাবাহিকের তারকারা যখন একই ছাদের তলায় মিলিত হবেন, তাহলে উন্মাদনার সীমানা ছাড়িয়ে যায় বলা যেতে পারে।

আর তারকাদের সেই মজা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। কবে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড টেলিভিশনে সম্প্রচারিত হবে, তা জানার জন্য উৎসুক দর্শক। কয়েকদিন ধরে অ্যাওয়ার্ড শো-র প্রোমো তো দেখানো হচ্ছিলই, এবার এই অনুষ্ঠান সম্প্রচারের তারিখও ঘোষণা করা হল।

চ্যানেলের তরফে এই অ্যাওয়ার্ড শো-এর কিছু ভিডিও ক্লিপিংস দিয়ে ঘোষণা করা হল যে আগামী ২৭শে মার্চ, রবিবার সম্প্রচারিত হতে চলেছে মন মাতানো সোনার সংসার অ্যাওয়ার্ড। এদিন বিকেল ঠিক ৫টায় শুরু হবে অ্যাওয়ার্ড শো। শুধু জি বাংলাই নয়, Zee5 অ্যাপেও এই অ্যাওয়ার্ড শো দেখা যাবে বলে জানানো হয়েছে। তাহলে আর দেরি কী, সময়মতো চোখ রাখুন জি বাংলার পর্দায় আর উপভোগ করুন দুর্দান্ত এক অভিজ্ঞতা।

RELATED Articles