২৭ বছরের দাম্পত্য জীবন, কিন্তু বাড়ির সব সিদ্ধান্ত কে নেন? সৌরভ নাকি ডোনা? দাদাগিরির মঞ্চে নিজেই গোপন কথা ফাঁস করলেন মহারাজ

বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শো জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।

সম্প্রতি সেই দাদাগিরির মঞ্চে এসেছিলেন নানান বয়সের দম্পতিরা। দম্পতি প্রতিযোগীদের বিবাহিত জীবনের গল্প শুনতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এদিনের এক প্রতিযোগিতা দম্পতিদের সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে মহারাজ বলেন, “৪০ বছরের বিবাহিত জীবন। রোজকার সংসারে স্বদেশবাবু হচ্ছে লিডার। এই যে নতুন সব দম্পতি, এদের জন্য আপনার কী পরামর্শ।”

তার জবাবে ষাটোর্ধ স্বদেশবাবু জানান, “গুণতিতে ৪০ বছর হলে কী হবে, আমার তো মনে হচ্ছে এই সেদিনের সংসার আমার। লক ডাউনের পর থেকে শুরু। এতদিন তো চাকরির জন্য বাইরেই থাকতাম। করোনার পর থেকে সংসার শুরু।”

ষাটোর্ধ দাদাগিরির প্রতিযোগীর এই উত্তরে সৌরভ (Sourav Ganguly) প্রশ্ন করেন, “আপনার সঙ্গে ম্যাডাম ট্রাভেল করতেন না?” এর উত্তরে দম্পতি জানান, মেয়ের পড়াশোনার জন্য স্বদেশ বাবুর স্ত্রী প্রথম দিকে সঙ্গ দিতে পারতেন না। মেয়ের পড়াশুনা শেষ হলে স্বদেশ বাবুর স্ত্রী যেতেন মাঝে মাঝে। বর্তমানে মেয়ে কর্মরত। বর্তমানে স্বদেশ বাবুর মেয়ে একজন বৈজ্ঞানিক। এক পরমাণু গবেষণা কেন্দ্রে কাজ করেন তাদের মেয়ে।

স্বদেশ বাবু ও তার স্ত্রীর কিভাবে আলাপ সে প্রশ্নেরও উত্তর দেন দাদাগিরির মঞ্চে। স্বদেশবাবু জানান, “আলাপ আমার না। আমার বাবা ডাকলেন। বললেন, আমি পছন্দ করে দিয়েছি। এখানে তোমাকে বিয়ে করতে হবে। যাও একবার দেখে এসো। তখন হত টুকটাক প্রেম। আমার বন্ধুরা করেছে। তবে আমার পরিবার খুব গোঁড়া ছিল। বাবা কাস্টমসে চাকরি করতেন, খুব কড়া ধাতের মানুষ।” স্বদেশবাবু আরও জানান, “বাড়ির কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ওকে জিজ্ঞেস করি। আর তাতে ও বলবে, তুমি যা ভালো বুঝবে করো। তারপর কোনও ভুল হলে, আমাকেই দোষ দেবে।”

স্বদেশবাবুর উত্তরে হেসে ফেলেন স্বয়ং সৌরভ (Sourav Ganguly)। হেসে হেসেই সৌরভ বলেন, “এই দোষের কিন্তু আলাদাই মজা রয়েছে।” এরপর সেটে থাকা বাকি দম্পতিরাও জানান বাড়ির সব সিদ্ধান্ত স্বামীরাই নিয়ে থাকেন। তবে ব্যতিক্রম দেখা গেছে সৌরসেনীর মা-বাবা শঙ্খ আর শর্মিষ্ঠার ক্ষেত্রে। সবকিছু সামলে দাদাগিরির দশম সিজন নিয়ে ব্যস্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

RELATED Articles