জি বাংলার ধারাবাহিক ‘পিলু’ অত্যন্ত প্রিয় সকলের। কিছুদিন ধরে দর্শকদের মনে ক্ষোভ দেখা দিয়েছিল ‘পিলু’ ধারাবাহিক নিয়ে। দর্শকরা অভিযোগ করছিলেন, পিলু ও আহিরের মাঝে রঞ্জা ও মল্লারের কাহিনী কেন দেখানো হবে? রঞ্জা আর মল্লারের ঝগড়া, যুদ্ধ, টক্কর দেখতে তাদের ভালো লাগছে না। তারা রঙ্গনের সঙ্গে শিঞ্জিনী ছাড়া কাউকেই মানতে পারছে না।
গল্পে আসে নয়া মোর, রঙ্গনের সঙ্গে মল্লারের বিধবা বোনের বিয়ে দিবে পিলু ও আহির। কিন্তু রঙ্গন এখনও শিঞ্জিনীকে ভুলতে পারেনি আর সেকথা মল্লারের বোনকে এখনও বলতে পারেনি।
কিন্তু শিঞ্জিনীকে ভুলে কিভাবে আপন করে নেবে মল্লারের বোনকে সেই নিয়ে চলতে থাকে টানটান পর্ব। যা দর্শককে চোখ ফেরাতে দেয়নি।
কিন্তু গতকাল মল্লারের বিধবা বোনের সঙ্গে রঙ্গনের বিয়ে দিয়ে ধারাবাহিকের নির্মাতারা যে বার্তা দিলেন, তাতে দর্শকদের ক্ষোভ কিছুটা হলেও গলেছে। ধারাবাহিকের মধ্যেদিয়ে এরকম সামাজিক বার্তা পৌঁছে দেওয়ায় সকলে খুশি। তাই পিলুকে ঘিরে দর্শকদের উত্তেজনা আবার ফায়ার এসেছে।
অনেকে বলছেন, গাঁজাখুরি গল্প না দেখিয়ে এরকম সমাজ সচেতন মূলক গল্প দেখলে আরও জনপ্রিয় হবে ধারাবাহিক যা সমাজের পক্ষেও উপকার হবে।





