টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত কিছুদিন আগেই বাবা হন।নুসরতের পুত্র ঈশানের জন্ম সার্টিফিকেট অনুযায়ী অভিনেত্রীর পুত্রের বাবা তিনি। এনা সাহা প্রযোজিত চিনেবাদাম সিনেমার সেটে বিশ্বকর্মা পূজো উপলক্ষে এদিন হাজির হন যশ ও নুসরত জাহান।
নুসরতের সিঁথিতে সিঁদুর দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। পাশাপাশি সকলের ধারণা লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছেন এই জুটি। কিন্তু এসব তো জল্পনা মাত্র। কারণ এবার প্রকাশ্যেই সকলের সামনে সিঁথিতে সিঁদুর পরালেন অভিনেতা যশ দাশগুপ্ত।
কাকে হঠাৎ করে সিঁথিতে সিঁদুর পরালেন অভিনেতা?জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।একেবারে প্রকাশ্যে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড করে স্যান্ডি লেখেন অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো’!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া রঙের সিঁদুর হাতে অভিনেতা যশ দাশগুপ্ত দিকেই এগিয়ে গেলেন স্যান্ডি।যশ সাথে সাথে সেই সিঁদুর পরিয়ে দিয়েছেন স্যান্ডি কে।শুধু সিঁথিতে নয়, গেরুয়া সিঁদুর স্যান্ডি সাহার গালেও মাখিয়ে দিলেন যশ। আর তাতেই একেবারে লজ্জায় লাল স্যান্ডি।
View this post on Instagram
ভিডিওর ক্যাপশনে লিখেছেন “যশের সঙ্গে বিয়ে করে ফেললাম। আজ থেকে আমি সারাজীবনের জন্য যশের!” এই বিষয়ে সংবাদমাধ্যমে স্যান্ডি সাহা জানান যশ তো বিজেপির সমর্থক, তাই আমি গেরুয়া রঙের সিঁদুর নিয়ে গিয়েছিলাম। সেই রংই এখন আমার সিঁথিতে!’ গোটা ব্যাপারটা চোখ এড়াইনি নুসরত জাহানেরও। তবে স্যান্ডির কথায়, ‘নুসরত খুব মজার মানুষ। আমাদের অনেক কথা হয়েছে। সব এখনই বলা যাবে না!’ শুধু তাই নয়, স্যান্ডির কথায়, “ঈশানের সৎ মা হিসেবেও আমাকে মেনে নিয়েছে যশরত!”






