একা মাকে খেলতে দেবে না কবীর, কোয়েল পুত্রের আবদারে খুশি অনুগামীরা

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল টলিউডের পরিচালক নিসপাল সিং রানের সাথে বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তান ও আছে।

পুত্র কবীরকে নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন না অভিনেত্রী। তবে অনুগামীরা সর্বদা মুখিয়ে থাকে একরত্তি কে দেখার জন্য। বয়স মাত্র ১বছর চার মাস, আর তাতেই যেন একেবারে সেলেব কবীর। আর কোয়েল তার দুষ্টু মিষ্টি মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।

কবীরের জন্মের পরেও নিজের শরীর একেবারেই ফিট রেখেছেন কোয়েল।নিজের শরীর নিয়ে বেশ ব্যস্ত থাকেন তিনি।কখনও যোগা, কখনও জুম্বা, কখনও আবার ক্ল্যাসিক্যাল নাচে নিজেকে মাতিয়ে রাখেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।সেখানে দেখা যাচ্ছে ব্যাডমিন্টন ব়্যাকেট হাতে হাজির অভিনেত্রী। সারাদিন বৃষ্টি, তাই বাড়িতেই ভাইপো ভাইঝি সাথে খেলায় মাতেন তিনি। মা খেলছে আর কবীর কি বাইরে থাকবে!নিজেই কোর্টের ভিতরে চলে গুটি গুটি পায়ে।

ভাগ করে নেওয়া ভিডিওতে ছোট্ট কবীর যেন বলছে আমাকেও খেলতে নিতে হবে’। অবশেষে তার হাতে ব়্যাকেট ধরাতে সে শান্ত হল।ভিডিও ভাগ করে অভিনেত্রী লিখেছেন ভাইপো, ভাইঝিদের নিয়ে একটু মজা করে ব্যাডমিন্টন খেলছিলাম, কিন্তু আমার আদরের সোনার প্রয়োজন একটু মিষ্টি মনোযোগ’। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা।সকলেই আদর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles