টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত কিছুদিন আগেই সন্তানের জন্ম দিয়ে বর্তমানে তারা বাবা ও মা। তবে শীতের মরশুমে বাঙালি বরাবরই ভ্রমণপ্রিয়। নুসরত এবং যশ তাই পাহাড়ে ঘেরা ভূস্বর্গে পাড়ি দিয়েছেন।
অভিনেত্রী নুসরত জাহানের ইনস্টাগ্রাম প্রোফাইল এ চোখ রাখলেই দেখা যাবে একেবারে কাশ্মীরের পটভূমিতে দুজনের প্রেমের উষ্ণতা ঝরে পড়ছে। গত শনিবার বরফ পড়েছে কাশ্মীরের বুকে। আর কাশ্মীরের বরফ এর মাঝেই টলিউডের অন্যতম জুটি হাজির হয়েছেন ভূস্বর্গ কাশ্মীরে।

অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে কখনও তুষারপাতের মধ্যে তো কখনও আবার ডাল লেকের শিকারার মধ্যে হাতে হাত রেখে ভালবাসার অঙ্গীকার। একেবারে যশ দাশগুপ্তের হাতে হাত রেখে ভালবাসার কথা জানাচ্ছেন নুসরত। ইনস্টাগ্রামে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমির খান ও কাজলের ‘ফনা’ (Fanna) ছবি বিখ্যাত রোম্যান্টিক গান ‘মেরে হাত মে তেরা হাত হো’। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন টুগেদারনেশ। আর হাস্টাগ এ ভালোবাসার নাম যশ দাশগুপ্ত।
View this post on Instagram
তবে প্রথামত এখনো একসঙ্গে এই জুটিকে দেখা যায়নি কাশ্মীরের বুকে।হয়তো অনুগামীদের আরো একটু অপেক্ষা করতেই হবে। একই লোকেশনে দুজনে ছবি দিয়েছেন আলাদা আলাদা ভাবে।সোনমার্গ থেকে পোস্ট করা ছবিতে অভিনেত্রী ধরা দিয়েছেন মিষ্টি হাসিতে। পাফার জ্যাকেট, হাতে গ্লাভস, ছাতা মাথায় দিয়েই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন নুসরত আর পাশে তো যশ আছেনই, যদিও ছবিতে নেই।
View this post on Instagram
যদিও আসলে এটা কোনো ছুটি কাটাতে আসেননি এই জুটি। সম্প্রতি শিলাদিত্য মৌলিক পরিচালিত চিনেবাদাম সিনেমার একটি গানের শুটিং করতেই এসেছেন যশ। আর স্বামীকে একেবারেই কাছ ছাড়া করতে নারাজ নুসরত। তাই হাজির তিনিও। যদিও নেটিজেনরা চিন্তিত তাদের সন্তান ইশান কে নিয়ে। কাশ্মীরের ঠান্ডায় কেমন আছে সে সেই নিয়ে চিন্তার ভাঁজ পরেছে তাদের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার