একসঙ্গে নিলেন করোনা টীকা, নুসরাতকে একমুহুর্তের জন্যও ‘চোখের আড়াল’ করছেন না যশ দাশগুপ্ত!

গতকাল বিকেলে হঠাৎ করেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে হাজির নুসরাত জাহান। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কিছুদিন আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন। কিন্তু তার পরে হঠাৎ করেই কর্পোরেশনে কেন? দেখা করেন ফিরহাদ হাকিমের সাথেও।

কিছুদিন আগে অবধি অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। ফলে তখন আর ভ্যাকসিন নেওয়া হয় নি অভিনেত্রীর। অন্যদিকে প্রিয় বান্ধবী ছাড়া যশ দাশগুপ্ত ভ্যাকসিন নেবেন না এটাই স্বাভাবিক। তাই এদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন এই জুটি।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তারা একসাথে কোনো ছবি পোস্ট করেনি। এর আগে রেস্টুরেন্ট এ খেতে যাওয়ার সময়ও একই জিনিস দেখা যায়। তবে দুজনে একই সময় একই নেট মাধ্যমে ছবি পোস্ট করেন। স্বাভাবিক ভাবেই তারা বুঝিয়ে দেন তারা একসাথেই ছিলেন।সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন দেরি হল, তবে খুব দেরি নয়’। যশ দাশগুপ্ত মজা করে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন এবার লোড হচ্ছে আমার বডিতে অ্যান্টি-বডি’।

 

View this post on Instagram

 

A post shared by Yash (@yashdasgupta)

তবে বর্তমানে অভিনেত্রী নুসরত জাহানের কোনো পোস্ট মানেই একটা চেনা প্রশ্ন সব সময় আছে।” ঈশানের বাবা কে?” এই পোস্টে সেই ধারা অব্যাহত। কেউ কেউ লিখেছেন ঈশানের বাবা-মা তবে একসাথেই ভ্যাকসিনেটেড হল দেখছি’। কেউ লিখেছেন, ‘বর-বউ একসঙ্গে টিকা নিতে গিয়েছিল’। তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী।নিজের সন্তানকে মাতৃ পরিচয়ে বড়ো করতে চান তিনি।

একসঙ্গে নিলেন করোনা টীকা, নুসরাতকে একমুহুর্তের জন্যও 'চোখের আড়াল' করছেন না যশ দাশগুপ্ত!

এদিনও সংবাদমাধ্যমে তিনি জানান ঈশান এবং তিনি সুস্থ আছেন।তবে নিজের ফিগার নিয়ে খুব একটা ভাবতে নারাজ তিনি।পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন আফটার প্রেগন্যান্সি শরীরের পরিবর্তন নিয়ে চিন্তা না করে সকলকেই এই গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করা উচিত।

একসঙ্গে নিলেন করোনা টীকা, নুসরাতকে একমুহুর্তের জন্যও 'চোখের আড়াল' করছেন না যশ দাশগুপ্ত!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles