রিয়েলিটি শো দেখতে আমরা সকলেই বেশ ভালোবাসি আর বর্তমানে করোনার কারণে অধিকাংশ সময় বাড়িতে থাকার কারণে এই রিয়েলিটি শো গুলো আমাদের বেশ বিনোদন জোগায়।এখন যেমন বিগ বস ওটিটি আমাদের বিনোদনের খোরাক জুগিয়ে যাচ্ছে নিয়মিত।
বিগ বস ও টি টি শুরু হওয়ার পর থেকেই একাধিক জুটি নজর কেড়েছিল। তবে সব থেকে আলোচনা হয় শমিতা শেট্টি এবং রাকেশ বাপতকে নিয়ে। একে অপরকে চু’মু খাওয়া থেকে শুরু করে কাছে টেনে নেওয়া সব কিছুই দেখেছে। অনেকেই বলেছে বিগ বস ঘর যেন যৌ’ন ক্ষেত্র।
তবে খেলার নাম যখন বিগ বস তখন স্বাভাবিকভাবেই এই শোয়ের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক যে বেশিদিন স্থায়ী হবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। স্বাভাবিভাবেই তাদের সুখের সংসার ফাটল ধরে।শোয়ে দিব্যা আগরওয়ালের সঙ্গে শমিতার সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়।রাকেশ দিব্যার প্রতি বেশ সহানুভূতিশীল। আর এই বিষয়েই চটেছেন শমিতা। নিজের রাগের বিস্ফোরণ ঘটান তিনি।
বিগ বসের আরেক প্রতিযোগী গায়িকা নেহা ভাসিনের সাথে নিজের মনের কথা ভাগ করে নেন শমিতা। তিনি জানান “রাকেশ বাপত আমার মনের মানুষ হতে পারে না।” পাশাপাশি রাকেশ শমিতাকে একটি কাজের জন্য দিব্যার সাথে বন্ধুত্ব করার কথা বলেন। তিনি রাকেশের কথা ফেলতে পারেননি।
কিন্তু শেষে ফল হয় উল্টো।দিব্যা শমিতাকে ছেড়ে অন্য এক প্রতিযোগীর সঙ্গে দল বাঁধেন। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। রাকেশকে কথাও শোনান তিনি।
তবে শমিতার এই ব্যবহার নিয়ে বেশ ক্ষুব্ধ প্রাক্তন প্রতিযোগী কাম্যা পঞ্জাবি। তিনি এদিন টুইটারে লেখেন ‘তুমি ঠিকই বলেছ শমিতা। রাকেশ তোমার মনের মানুষ হতে পারে না। তোমার এমন একজনকে চাই, যে তোমার তালে নাচবে। কিন্তু রাকেশ সে রকম মানুষ নয়। আর ও একেবারেই বিভ্রান্ত নয়। বরং তা এখন আরও বেশি স্পষ্ট ভাবে সামনে এসেছে।’
তবে কি রাকেশ-শমিতার সম্পর্কের এখানেই ইতি? নাকি আরো কাছাকাছি আসবেন দুজনে? এটাই দেখার।
View this post on Instagram





