৯মাস বয়স পেরোল ইউভান। গত সেপ্টেম্বরে শুভশ্রীর কোল আলো করে আসে এক ফুটফুটে সন্তান। সেই বাচ্চারই আজ ৯ মাস বয়স হয়ে গেল। ইউভান এখন রীতিমতো সেলিব্রিটি। প্রতি মুহূর্তেই তাঁর কোনও না কোনও ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন- চমক দিলেন শ্রুতি! খুলে ফেললেন ইউটিউব চ্যানেল, প্রথম ভিডিও কী হতে চলেছে, জানতে চান?
তার জন্মের পর থেকেই ইউভান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যামেরার আড়ালে নয়, বরং সকলের মধ্যেই, সকলের আশীর্বাদ নিয়েই বেড়ে উঠছে ইউভান। তার নানা ছবি সে ইউভানের প্রথম পার্টি করার ছবি হোক বা তাঁর প্রথম দাঁড়ানোর ভিডিও, সবই এখন নেট দুনিয়ায় ভাইরাল।
দু’ দিন আগেই দেখা গিয়েছে, ইউভান প্রথম বাবা বলে ডেকেছে, সেই আনন্দে বাবা রাজ চক্রবর্তী তাঁকে কাঁধে তুলে নাচছেন। ইতিমধ্যেই, আবার বাবার পুরনো বাইকেও কব্জা জমিয়েছে সে। রাজের পুরনো পালসার বাইকে বসে কিছুদিন আগেই ইউভানের ছবি ভাইরাল হয়। ছেলেকে বাইকে বসিয়ে সযত্নে তাকে আগলে রেখেছিল রাজ।
আবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মায়ের সঙ্গে গাছও লাগিয়েছে সে। ছেলেকে প্রকৃতির পাঠ দিতেই এই উদ্যোগ নেন শুভশ্রী।
এবার সামনে এল ইউভানের ৯মাস জন্মদিন উপলক্ষ্যে তাকে দেওয়া তাঁর পরিবারের নানান উপহার। ইউভানের মাসি, শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় ইউভানকে ৯ মাসের অনেক শুভেচ্ছা জানালেন। এদিন ছোট্ট ভাইকে অনেক ভালোবাসা ও আদর জানাল ইউভানের দুই দিদি মিষ্টি ও সৃষ্টিও। ইউভানের সঙ্গে কাটানো নানান সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন তারা দুজনেই। সঙ্গে ইউভানের জন্য অনেক আশীর্বাদ।

এই সমস্ত ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল। ইউভানের পরিবারের মতো নেটিজেনরাও ইউভানকে অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ করেছেন।





