বাংলা টেলিভিশন জগতের একটি বিশেষ নাম শ্রুতি দাস। আসলে দর্শকমহলে তিনি নোয়া নামেই বেশি পরিচিত। সম্প্রতি, স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রেই অভিনয় করছেন শ্রুতি। প্রথম থেকেই এই নোয়া চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন অভিনেত্রী। আপাতত লকডাউন চলার কারণে বাড়ি থেকেই চলছে ধারাবাহিকের শুটিং। বাড়িতে এই সময় অভিনয় বাদে নিজের মতো সময় কাটাচ্ছেন শ্রুতি।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অভিনেত্রী। নিজের নানান ছবি, ভিডিও নানাসময় নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। নিজের গায়ের রঙের জন্য আবার সোশ্যাল মিডিয়াতে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে।
শুধু গায়ের রঙের জন্যই নয়, একাধিকবার সোশ্যাল মিদিয়ায় নানান কুরুচিকর মন্তব্যের সামনাসামনিও হয়েছেন অভিনেত্রী। তবে চুপ করে থাকেননি বা কষ্ট পান নি। তাঁর দিকে আসা প্রত্যেকটি আঘাতকে শক্ত হাতে সামলেছেন শ্রুতি। মোক্ষম জবাব দিয়ে মুখ বন্ধ করেছেন ট্রোলারদের।
এসবের মধ্যেই এবার এক নতুন চমক দিলেন তিনি নিজের অনুরাগীদের। খুলে ফেললেন আস্ত একটি ইউটিউব চ্যানেল। সোশ্যাল মিডিয়াতেই সেই খবর সকলকে জানান দেন তিনি। এরপর থেকেই হইচই পড়েছে যে ইউটিউবে তাঁর প্রথম ভিডিও কী হতে চলেছে।
View this post on Instagram
আরও পড়ুন- পিকের সঙ্গে গোপন বৈঠক শাহরুখের! আলোচ্য বিষয় কী? রাজনৈতিক থেকে চলচ্চিত্র জগতে জল্পনা তুঙ্গে
এর এক অভিনব পন্থা বেছে নিলেন শ্রুতি। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে অনুরাগীদেরই অনুমান করতে বললেন কী হবে টাড় প্রথম ভিডিও। বোঝাই যাচ্ছে, ইউটিউবে তাঁর প্রথম ভিডিওকে স্মরণীয় করে তুলতে চান শ্রুতি, এই কারণেই এত রহস্য। নিজের এই নতুন যাত্রার জন্য সকলের সমর্থন চেয়েছেন শ্রুতি।





