প্রথমবার আমের স্বাদ পেল ইউভান, খাওয়ার থেকে বেশি গায়েই মাখল রাজ-পুত্র

রাজ-শুভশ্রীর ছেলে ইউভান তো জন্মের পর থেকেই সেলিব্রিটি। তাঁর যে কোনও ছবি হোক বা ভিডিও, সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট হওয়া মাত্রই তুমুল ভাইরাল হয়ে যায়। এ পেছনে অবশ্য তাঁর মা-বাবার কৃতিত্বও কম নয়। কখনই ছেলেকে লোকচক্ষুর আড়ালে রাখেননি তারা।

গত বছর ১২ই সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় ইউভানের। এরপর থেকেই প্রতিনিয়ত ইউভানের নানান মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাজ ও শুভশ্রী। সে ইউভানের প্রথম পার্টি কটা হোক বা ইউভানের প্রথম দাঁড়ানোর মুহূর্ত।

আরও পড়ুন- সমুদ্র উপকূলে নুসরত কোলে নিয়ে ঘুরপাক খাচ্ছেন যশ, এভাবেই কী শক্তি সঞ্চয় হচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’-এর?

বেশ কিছুদিন আগেই একা একা দাঁড়াতে শিখে গিয়েছে ইউভান। কথাও বলতে চেষ্টা করছে সে। বেশ কিছুদিন বাবা-মাকে ছাড়া দিন কাটাতে হয়েছিল তাঁকে।

ভোটের সময় রাজ ব্যারাকপুরেই থাকতেন। সেখান থেকেই ভোটের প্রার্থী হন তিনি। তাই ভোটের সময় প্রচারে ব্যস্ত থাকায় কলকাতার বাড়িতে ফেরা হত না রাজের। তবে ইউভানের নানান ভিডিও রাজকে প্রতিনিয়ত পাঠাতেন পত্নী শুভশ্রী।

এদিকে আবার এরপরই করোনা আক্রান্ত হয়ে পড়েন শুভশ্রী। ফলে কয়েকদিন মাকেও কাছে পায়নি ইউভান। তবে এখন পরিস্থিতি ঠিকঠাক। মা-বাবার সঙ্গে চুটিয়ে মজা করছে সে।

এখন আমের মরশুম। আর এটাই ইউভানের প্রথম আমের মরশুম। তাই বেশ রসিয়ে আম খাচ্ছে রাজ-পুত্র। ইউভানের এই আম খাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন শুভশ্রী।

এই ছবিতে দেখা যাচ্ছে আম খাচ্ছে ছোটো খুদে। তবে খাওয়ার থেকে বেশি নিজের গায়ে বেশি আম মাখছে ইউভান। মুখ, জামা আমে ভর্তি। ইউভানের এই মিষ্টি ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। নানান মিষ্টি মিষ্টি কমেন্টও এসেছে ইউভানের জন্য।

আরও পড়ুন- সন্ধ্যের পর আর খাবার না, অভিনেতা অক্ষয় কুমারের মতো ফিট থাকতে মেনে চলুন এই নিয়মগুলি

RELATED Articles